হোম > খেলা

জন্মনিবন্ধন হাতে পেয়েছেন সামিত

স্পোর্টস রিপোর্টার

সামিত সৌম

ইংল্যান্ড প্রবাসী দেওয়ান হামজা চৌধুরীর পর বাংলাদেশের জার্সি গায়ে জড়াতে চান আরেক প্রবাসী ফুটবলার সামিত সোম। বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার এই ফুটবলার আগামী জুনে সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে চান। এমন নিশ্চয়তা পাওয়ার পরই তার জন্মনিবন্ধন তৈরির প্রক্রিয়া শুরু করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এরই মধ্যে জন্মনিবন্ধন হাতে পেয়েছেন সামিত। তার মা-বাবার কাগজপত্রও হালনাগাদ হয়ে গেছে। বাফুফে সূত্রে আজ এমনটাই জানা গেছে।

জন্মনিবন্ধনের পর সামিতের এখন প্রয়োজন পাসপোর্ট। তার পাসপোর্ট হয়ে গেলে কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশন থেকে অনাপত্তিপত্র নিতে হবে বাফুফেকে। পরে অনাপত্তিপত্র, পাসপোর্টের সঙ্গে আরো কিছু কাগজপত্র নিয়ে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির দ্বারস্থ হতে হবে। ফিফা সবকিছু পর্যালোচনা করে গ্রিন সিগন্যাল দিলেই বাংলাদেশের হয়ে খেলতে পারবেন সামিত।

২৭ বছরের সামিতের জন্ম কানাডায় হলেও মা-বাবা দুজনই বাংলাদেশি। বাবার বাড়ি মৌলভীবাজার, মায়ের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। এ কারণে সামিত বাংলাদেশের পাসপোর্ট পেয়ে যাবেন সহজেই, ঠিক হামজা চৌধুরীর মতো। এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশের আগামী ম্যাচ ঢাকার জাতীয় স্টেডিয়ামে। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এ ম্যাচে সামিতকে খেলাতে চায় বাফুফে। তাই এ ম্যাচের আগেই সামিতের সামনে বাকি থাকা সব আনুষ্ঠানিকতা শেষ করতে চায় ফেডারেশনের কর্মকর্তারা।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা