হোম > খেলা

অস্ট্রেলিয়ানদের হারিয়ে এশিয়া কাপে দারুণ শুরু বাংলাদেশি আরচারদের

স্পোর্টস রিপোর্টার

থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্ট (স্টেজ-১)-এর কোয়ালিফিকেশন পর্বে শক্ত অবস্থান জানান দিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার তিন আরচারকে হারিয়ে নজর কেড়েছেন আব্দুর রহমান আলিফ, রামকৃষ্ণ সাহা ও কুলসুম আক্তার মনি।

কম্পাউন্ড মহিলা এককে কুলসুম আক্তার মনি দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে অস্ট্রেলিয়ার প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন। তবে একই ইভেন্টে বন্যা আক্তার ভারতের প্রতিপক্ষের কাছে অল্প ব্যবধানে হেরে বিদায় নেন। ১/১৬ ধাপে কুলসুম ১৪৬-১৪১ ব্যবধানে অস্ট্রেলিয়ার রেন্ডেল এলিজাবেথকে হারিয়ে শেষ ষোলো থেকে কোয়ার্টার ফাইনালে (১/৮) ওঠেন। বন্যা আক্তার ১৪৫-১৪৬ ব্যবধানে ভারতের সালভে তেজাল রাজেন্দ্রর কাছে হেরে বিদায় নেন।

রিকার্ভ পুরুষ এককে আলিফ, রামকৃষ্ণ ও রাকিব মিয়া সবাই শুরু থেকেই দাপট দেখান। ১/২৪ ধাপে মো. রাকিব মিয়া বাই পেয়ে ১/১৬-এ উঠেন। রামকৃষ্ণ সাহা ৬-২ সেটে থাইল্যান্ডের প্রতিপক্ষকে এবং আব্দুর রহমান আলিফ ৬-০ সেটে হংকংয়ের প্রতিপক্ষকে হারিয়ে একই ধাপে জায়গা করে নেন।

১/১৬ ধাপে বাংলাদেশের তিন আরচারই দারুণ পারফরম্যান্স দেখান। রাকিব মিয়া ৬-০ সেটে স্লোভেনিয়ার দেজান ফ্যাবচিককে হারান। রামকৃষ্ণ সাহা ৬-২ সেটে অস্ট্রেলিয়ার জ্যাকশন ক্রিস্টোফারকে পরাজিত করেন। আর আব্দুর রহমান আলিফ ৭-১ সেটে অস্ট্রেলিয়ার তিয়াক রিয়ানকে হারিয়ে শেষ আটে জায়গা করে নেন।

দলগত ইভেন্টেও লড়াই করেছে বাংলাদেশ। কম্পাউন্ড মহিলা দল পঞ্চম এবং রিকার্ভ পুরুষ দল ষষ্ঠ স্থান অর্জন করে। কম্পাউন্ড মহিলা দল (বন্যা, কুলসুম ও জোমা) ২১৬০-এর মধ্যে ২০৪৬ স্কোর করে পঞ্চম হয়। আর রিকার্ভ পুরুষ দল (রাকিব, আলিফ ও রামকৃষ্ণ) ১৯৫৯ স্কোর করে ষষ্ঠ স্থান অর্জন করে।

সব মিলিয়ে টুর্নামেন্টের শুরুতেই ব্যক্তিগত ও দলগত ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স দেখিয়ে সম্ভাবনার জানান দিয়েছে বাংলাদেশের আরচাররা।

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

বিসিবি থেকে পরিচালক আমজাদের পদত্যাগ

পিএসএল খেলতে ঢাকা ছাড়লেন মোস্তাফিজরা

৯০১তম গোল পেলেন মেসি, জিতল ইন্টার মিয়ামিও

ভিনিসিয়ুস ম্যাজিকে মাদ্রিদ ডার্বি জিতল রিয়াল

ইংলিশ লিগ কাপের শিরোপা জিতল ম্যানসিটি

রিয়ালের সঙ্গে ব্যবধান আরও বাড়াল বার্সা

মোখসেদুল কামাল বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান

ভিয়েতনামে অনুশীলনে শমিত-জামালরা

জাইমা রহমান কিন্তু চেলসির মেয়েদের ফুটবল টিমে সুযোগ পেয়েছিলেন: ক্রীড়া প্রতিমন্ত্রী