হোম > খেলা

মাঠে ফিরছেন গেইল-চন্দরপল!

স্পোর্টস ডেস্ক

মাঠের লড়াইয়ে ফিরতে যাচ্ছেন ক্রিস গেইল। তার সঙ্গে খেলবেন কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো, ডোয়াইন স্মিথ ও লেন্ডল সিমন্স। ক্যারিবিয়ান কিংবদন্তিরা খেলবেন আবার ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে। তবে যেটা ভাবছেন, তেমনটা নয়। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন না তারা। উইন্ডিজ ক্রিকেটের লিজেন্ডরা মাঠ মাতাবেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস টুর্নামেন্টে।

এ আসরেই ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নস দলের হয়ে মাঠ কাঁপানোর প্রস্তুতি নিচ্ছেন গেইলরা। গেইল-পোলার্ডদের সঙ্গে শিবনারায়ণ চন্দরপলও খেলবেন কাঁধে কাঁধ মিলিয়ে। পেস আক্রমণে থাকছেন ফিদেল অ্যাডওয়ার্ডস, শ্যানন গ্যাব্রিয়েল ও শেলডন কটরেল। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের দ্বিতীয় আসর মাঠে গড়াবে ১৮ জুলাই।

সাবেক তারকাদের এ টুর্নামেন্ট বসতে যাচ্ছে ইংল্যান্ডের চারটি ভেন্যুÑএজবাস্টন, নর্দাম্পটন, লেস্টার ও হেডিংলিতে। ভারতের টিমকে নেতৃত্ব দেবেন যুবরাজ সিং। আর দক্ষিণ আফ্রিকার নেতৃত্বে থাকছেন এবি ডি ভিলিয়ার্স।

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন

অভিষেকেই বিব্রতকর রেকর্ডের পাতায় রবিন