নারী ওয়ানডে বিশ্বকাপে রান বন্যার ম্যাচে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৮৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই ম্যাচে রান করেছে দুদলই, তবে জিতেছে অজিরাই।
প্রথমে ব্যাটিংয়ে নেমে অ্যাশলি গার্ডনারের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া করে ৩২৬ রান। তাড়া করতে নেমে নিউজিল্যান্ড ৪৩.২ ওভারে ২৩৭ রানে অলআউট হয়। আর তাতেই জয় পেয়ে যায় অস্ট্রেলিয়া।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া নারী দল: ৪৯.৩ ওভারে ৩২৬ (গার্ডনার ১১৫, লিচফিল্ড ৪৫, গার্থ ৩৮; তাহুহু ৩/৪২, কার ৩/৫৯)।
নিউজিল্যান্ড নারী দল: ৪৩.২ ওভারে ২৩৭ (ডিভাইন ১১১, কার ৩৩, গেজ ২৮; মলিনু ৩/২৫, সাদারল্যান্ড ৩/২৬)।
ফল: অস্ট্রেলিয়া নারী দল ৮৯ রানে জয়ী।
প্লেয়ার অব দ্য ম্যাচ: অ্যাশলি গার্ডনার।