হোম > খেলা

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

একাদশে দুই পরিবর্তন

স্পোর্টস রিপোর্টার, হবিগঞ্জ থেকে

সেমিফাইনালের দৌঁড়ে টিকে থাকার জন্য জিততেই হবে, এমন সমীকরণকে সামনে রেখে চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে জিতেছেন কিউইদের অধিনায়ক মিচেল স্যান্টনার। বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

দুই পরিবর্তন নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে সবশেষ ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার ও তানজিম হাসান সাকিব। তাদের পরিবর্তে একাদশে নেওয়া হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ ও নাহিদ রানাকে।

দুই দলের একাদশ:

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড: উইল ইয়াং, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, টম লাথাম, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিসপ, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, উইল ও রার্ক, কাইল জেমিসন।

প্রতিপক্ষকে ঘুষি দিয়ে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

ফিফার সিদ্ধান্তে অসন্তুষ্ট ফিলিস্তিন, ক্রীড়া আদালতে আপিল

সমতায় শেষ অ্যাটলেটিকো-আর্সেনাল লড়াই, দ্বিতীয় লেগে ফয়সালার অপেক্ষা

ক্রিকেট-ফুটবলের যত খেলা আজ টিভিতে দেখা যাবে

ছয় বলে ছয় উইকেট শিকার মাইলস ডেভিসের

বিশ্বকাপে না যাওয়া ছিল ‘বড় ভুল’, বললেন সাকিব

এসএলসিতে সবার পদত্যাগ

বিশ্বকাপে হলুদ কার্ড নিয়মে বড় পরিবর্তন আনল ফিফা

ফাইনাল না জিতেও নারী হকি দলের ইতিহাস

এনরিকের ক্যারিয়ারসেরা ম্যাচ, কোম্পানি-কেইন আশা হারাচ্ছেন না