হোম > খেলা

হোঁচট খেয়েও লড়াকু সংগ্রহ অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বড় সংগ্রহের ইঙ্গিত দিয়ে মাঝপথে খেই হারিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া। বিনা উইকেটে একশ রান থেকে দ্রুত ৪ উইকেট হারিয়ে ধাক্কা খেয়েছে অজিরা। তবে মাঝপথে গ্লেন ম্যাক্সওয়েল ও জস ইংলিসের দৃঢ়তায় লড়াকু পুঁজি পেয়েছে তারা। ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮১ রান তুলেছে অস্ট্রেলিয়া।

টস হেরে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকার সিদ্ধান্তকে ভুল প্রমাণিত করেন মিচেল মার্শ ও ট্রাভিস হেড। দুজনে মিলে ইনিংসের শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকেন। মাঠের চারদিকে চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়ে পাওয়ার প্লের ছয় ওভারেই তুলে নেন ৭০ রান। পঞ্চাশ রান আসে মাত্র ৩০ বলেই। যাতে বড় কৃতিত্ব ট্রাভিস হেডের। এই বাঁহাতি লঙ্কান বোলারদের স্রেফ তুলোধুনো করেন।

এই ধারাবাহিকতা বজায় রেখে মাত্র ৫০ বলেই দলীয় রান একশর ঘরে নিয়ে যান মার্শ ও হেড। এর মধ্যেই ফিফটি তুলে নেন হেড। মাত্র ২৭ বলে ৭ চার ও ২ ছক্কায় পঞ্চাশ করেন এই ওপেনার। তার দেখানো পথ ধরে ২৫ বলে ৮ চার ও ২ ছক্কায় ফিফটি করেন মার্শও। হেড অবশ্য দলীয় ১০৪ রানের মাথায় দুশান হেমন্তকে হাঁকাতে গিয়ে আউট হয়ে ফেরেন।

এরপর ক্যামেরুন গ্রিনও বেশিক্ষণ টিকতে পারেননি। দুনিথ ভেলালাগেকে ডাউন দ্য ঊইকেটে এসে মারতে গিয়ে ক্যাচ স্টাম্পড হন এই গ্রিন। করেন ৩ রান। এরপর সবচেয়ে বড় ধাক্কাটা খায় অজিরা। মিচেল মার্শকে ফিরিয়ে ধাক্কাটা দেন হেমন্ত। টিম ডেভিডকে ফিরিয়ে স্কোর ৪/১৩০-এ পরিণত করেন কামিন্দু মেন্ডিস। সেখান থেকে ম্যাক্সওয়েল ক্যামিও খেললেও উইকেট হারানোর ধারাবাহিকতা চলতে থাকে।

১৬ মিনিটের ঝড়ে আর্সেনালের দুর্দান্ত জয়

হারের ম্যাচেও ইতালির চমক!

সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা

রশিদের রেকর্ডের দিনে আফগানদের জয়

টিভির পর্দায় টি-টোয়েন্টি বিশ্বকাপের অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার লড়াইসহ আরও যত ম্যাচ

গোলে রঙিন রোনালদোর ফেরা

নারী দলের সামনে কঠিন চ্যালেঞ্জ

পাকিস্তানকে হারিয়ে সুপার এইটে ভারত

পাকিস্তানের সামনে লক্ষ্য ১৭৬

নতুন নিয়মে হবে চ্যাম্পিয়নশিপ!