হোম > খেলা

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

এশিয়া কাপ রাইজিং স্টারস

স্পোর্টস ডেস্ক

দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়েছে পাকিস্তান শাহিনস। ৫ রানের দাপুটে জয়ে এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে নাম লিখেছে পাকিস্তানের দলটি। রোববারের ফাইনালে খেলবে তারা বাংলাদেশের বিপক্ষে।

শুরুতে ব্যাট হাতে মাঠে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৩ রানের পুঁজি গড়ে পাকিস্তান এ দল। লক্ষ্য তাড়া করতে নেমে ১৪৮ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা এ দল।

অন্যদিকে ম্যাচের ভাগ্য দুলছিল পেন্ডুলামে। একবার ঝুঁকছিল বাংলাদেশের দিকে। তো ফের ঝুঁকে যাচ্ছিল ভারতের দিকে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ম্যাচ হয়ে যায় টাই। তবে রোমাঞ্চ শেষে শেষ হাসি হেসেছে বাংলাদেশ। নাটকীয় ম্যাচে সুপার ওভারে ভারতকে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পৌঁছে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

সুপার ওভারে কোনো রানই নিতে পারেনি ভারত। রিপন মন্ডলের দুই বলে দুই উইকেট হারিয়ে ফেলে প্রতিবেশীরা। তাতে সুপার ওভারে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১ রান। লক্ষ্য ছুঁতে নেমে সুপার ওভারের প্রথম বলে বাংলাদেশও হারায় ইয়াসি আলীর উইকেট। দ্বিতীয় বলে আকবর আলী কোনো রান নিতে না পারলেও ভারতীয় বোলার সুয়াশ শর্মার দিয়ে ফেলেন ওয়াইড। অতিরিক্ত খাতের এই রানের সুবাদেই জয়ের উল্লাসে মাতে বাংলাদেশের ছেলেরা। দ্বিতীয়বারের মতো নাম লিখে ফেলে এ দলের এই টুর্নামেন্টের ফাইনালে।

টিভির পর্দায় নারী এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে থাকছে ইউএস ওপেনের রোমাঞ্চ

১৪,৩০০ কোটি আয়ের রেকর্ড বার্সেলোনার

৮ দিনের ব্যবধানে দুই হ্যাটট্রিকের কীর্তি ক্রোকোম্বে!

বয়স জালিয়াতি করে ভারতীয় ক্রিকেটার নিষিদ্ধ

‘পিসিবির জন্য পাকিস্তান এখন হাসির পাত্র’

আর্জেন্টিনায় বিদায়ী ম্যাচ খেলবেন মেসি!

চীনের বিপক্ষে জিততে পারল না বাংলাদেশ

অধিকার ও কল্যাণের প্রশ্নে কোনো ছাড় দিইনি : মিঠুন

১০ সেপ্টেম্বর থেকে ক্রিকেটারদের ক্যাম্প

কোচ আশরাফুল-তালহাদের চুক্তির মেয়াদ বাড়ছে