হোম > খেলা

টানা যুগ গোল করার রেকর্ড গড়লেন রোনালদো

স্পোর্টস ডেস্ক

ক্রিশ্চিয়ানো রোনালদোর গোল উদযাপন

টানা ২৪ বছর গোল করা তো রীতিমতো বিশ্বরেকর্ড। অবিশ্বাস্য সেই কীর্তিই গড়ে ফেলেছেন আল নাসরের প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনালদো। নয়া এই মাইলফলক গড়েছেন বৃহস্পতিবার রাতে সৌদি প্রো লিগে আল আখদৌদের বিপক্ষে। নিজেদের আল-আউয়াল পার্কে সৌদির জায়ান্ট ক্লাবটি জয় পেয়েছে ৩-১ গোলে।

এই ম্যাচেই পেনাল্টি থেকে নির্ভুল নিশানায় প্রতিপক্ষের জাল কাঁপিয়েছেন সিআর সেভেন। এই গোলের সুবাদেই ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে টানা ২৪ বছর গোল করার কৃতিত্ব দেখালেন পাঁচবারের এ ব্যালন ডি’অর জয়ী।

রোনালদো পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেন ২০০২ সালে- স্পোটিং লিসবনের জার্সি গায়ে। বর্ণিল ফুটবল ক্যারিয়ারে প্রথম গোলের সন্ধান পেয়েছিলেন ওই বছরই। তাতেই শুরু তার গোল স্কোরিং মিশন। আর পেছনে তাকাতে হয়নি। বছরের পর বছর ধরে ম্যাচের পর ম্যাচে স্কোরশিটে নিজের নাম লিখে গেছেন পর্তুগিজ এ সুপারস্টার। তার গোলের তালিকা সবশেষ বৃহস্পতিবার যোগ হয়েছে আরও একটি।

বড় দিনের ছুটি কাটিয়ে মাঠে ফিরেই নতুন বছরটা শুরু করলেন গোল দিয়ে। সঙ্গে তার দলও বছর শুরু করল রোমাঞ্চকর জয় দিয়ে। লড়াইয়ের ৪২ মিনিটে স্পট কিক থেকে ঐতিহাসিক গোলটি উপহার দেন রোনােলদো। সেই আনন্দে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ফুটবল সুপারস্টার লিখেন, ‘বছর শুরু করার সেরা উপায়।’

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা