হোম > খেলা

জুনের সেরা ক্রিকেটার মার্করাম

স্পোর্টস ডেস্ক

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রের ফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারায় দক্ষিণ আফ্রিকা। সে ম্যাচে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দেন এইডেন মার্করাম। দারুণ ওই পারফরম্যান্সের পুরস্কার পেলেন এই প্রোটিয়া ব্যাটার। জুন মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম ইনিংসে শূন্য রানে আউট হন মার্করাম। দ্বিতীয় ইনিংস সেঞ্চুরি করে সেটা ভালোভাবেই পুষিয়ে দেন। ১৪ চারে খেলেন ১৩৬ রানের অনবদ্য ইনিংস। মূলত মার্করামের ওই সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার দেওয়া ২৮২ রান সহজে তাড়া করে শিরোপা জেতে দক্ষিণ আফ্রিকা। ম্যাচটিতে বল হাতেও ভূমিকা রাখেন মার্করাম। দুই ইনিংসে একটি করে উইকেট নেন তিনি। সব মিলিয়ে প্রথমবারের মতো দলের টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ী ম্যাচটি স্মরণীয় করে রেখেছেন মার্করাম।

এমন পারফরম্যান্সের স্বীকৃতি স্বরুপ জুনের সেরা খেলোয়াড় হয়েছেন এইডেন মার্করাম। মাসসেরা হওয়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে মার্করাম বলেন, ‘এই পুরস্কার পাওয়াটা ভাগ্যের ব্যাপার। দক্ষিণ আফ্রিকার জন্য আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ে অবদান রাখা আমার কাছে বিশাল কিছু।’

এদিকে নারীদের মাসসেরা পুরস্কার জিতেছেন ওয়েস্ট ইন্ডিজের হ্যালি ম্যাথিউস। এ নিয়ে যৌথভাবে সর্বোচ্চ চারবার মাসসেরার পুরষ্কার জিতলেন তিনি। এতোদিন রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার অ্যাশ গার্ডনার।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা