হোম > খেলা

মেসির রিয়েল এস্টেট ব্যবসার মূলধন কত?

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

লিওনেল মেসি

বার্সেলোনার হয়ে খেলার সুবাদে দীর্ঘ দুই দশকের বেশি সময় স্পেনে ছিলেন লিওনেল মেসি। এই তারকা ফরওয়ার্ড এবার দেশটিতে রিয়েল এস্টেট ব্যবসায় নেমে গেলেন। মেসির মালিকানাধীন একটি রিয়েল এস্টেট বিনিয়োগ ট্রাস্ট স্পেনের বাজারে এসেছে। কোম্পানিটির প্রতি শেয়ারের দাম ৫৭.৪ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা সাত হাজার টাকার অধিক। সব মিলিয়ে বাজারে এ বিনিয়োগকারী প্রতিষ্ঠানের মূলধন ২২ কোটি ৩০ লাখ ইউরো; বাংলাদেশি মুদ্রায় যা প্রায় দুই হাজার ৭৮৪ কোটি ৩৭ লাখ টাকা।

মেসি গড়ে তুলেছেন এদিফিসিও রোসটাওয়ার সোচিমি নামের রিয়েল এস্টেট বিনিয়োগ ট্রাস্টে। বিশ্বের অন্যতম শীর্ষ স্টক এক্সচেঞ্জ পোর্টফোলিও বলছে, মেসি রয়েছেন বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান হিসেবে। এ কোম্পানির একমাত্র শেয়ারহোল্ডার মেসির পারিবারিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান লিমেকু এস্পানা ২০১০। স্পেন ও অ্যান্ডোরায় সাতটি হোটেল নিয়ে ব্যবসা করে যাচ্ছে এদিফিসিও রোসটাওয়ার সোচিমি। স্পেনে রয়েছে তাদের তিনটি অফিস স্পেস ও পাঁচটি অ্যাপার্টমেন্ট। সঙ্গে লন্ডন ও প্যারিসে রয়েছে আবাসিক প্রজেক্ট।

পোর্টফোলিও স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী সান্তিয়াগো নাভারো জানিয়েছেন, মেসির কোম্পানি নতুন বিনিয়োগকারী খুঁজে যাচ্ছে, যারা স্পেনের কাতালুনিয়া অঞ্চলে বিনিয়োগ করতে ইচ্ছুক। নাভারো বলেন, ‘মেসির এক্সচেঞ্জটি ২০২৩ সালে চালু হয়েছে। স্পেনের কেন্দ্রীয় ব্যাংক (বাংকো দ্য এস্পানা) এটি তদারকি করে। কেন্দ্রীয় ব্যাংক শুধু তখনই কোম্পানিটিকে ব্যবসা করার অনুমতি দেয়, যখন শেয়ার বিক্রি করতে বা মূলধন বাড়াতে চায়।’

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা