হোম > খেলা

আন্তঃবিশ্ববিদ্যালয় হকিতে চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

আন্তঃবিশ্ববিদ্যালয় হকি প্রতিযোগিতার ফাইনালে জাতীয় বিশ্ববিদ্যালয়কে ৪-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ, উপ উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এ টি এম জাফরুল আযম, শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন, অ্যাথলেটিকস কমিটির সভাপতি অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদ, হকি ও টেনিস কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. শরীফ হোসেন এবং ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেনসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, হল সংসদের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।

‘বিশ্ববিদ্যালয় ক্রীড়াঙ্গণে বন্ধুত্ব’ প্রতিপাদ্য নিয়ে গত ১৫ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে চারদিনব্যাপী এই প্রতিযোগিতা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।

প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ মোট পাঁচটি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।

নেইমারের হাতে বাংলাদেশের জার্সি

পরিবর্তন হবে পূর্বাচল স্টেডিয়ামের নকশা

জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপে অন্তরা-প্রিয়ার স্বর্ণ জয়

মাহমুদউল্লাহকে দলে ভেড়াল প্রাইম ব্যাংক, বিজয়কে মোহামেডান আর মমিনুলকে লিওপার্ডস

বিশ্বকাপে ট্রেনের টিকিট কাটতেই লাগবে ১৮ হাজার টাকা

জোড়া গোলে পিডব্লিউডির জয়ের নায়ক মারাত

মিরপুরে তারুণ্যের স্পোর্টস কার্নিভাল অনুষ্ঠিত

দেশি ফাউন্ডেশনের নতুন সংযোজন দেশি স্পোর্টস সেন্টার

২৪ এপ্রিল শুরু হচ্ছে অ্যাক্সেনটেক এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্ট

চার নতুন মুখ নিয়ে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান