হোম > খেলা

বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা করল আরব আমিরাত

স্পোর্টস রিপোর্টার

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২১ মে পাকিস্তান পৌঁছানোর কথা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। তার আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও একটি কুড়ি ওভারের সিরিজ খেলবে ফিল সিমন্সের শিষ্যরা। ইতোমধ্যে সে সিরিজের সূচি ঘোষণা করেছে এমিরেটস ক্রিকেট বোর্ড।

সিরিজে দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ এবং আরব আমিরাত। প্রথম ম্যাচটি হবে ১৭ মে। একদিন পর অর্থ্যাৎ ১৯ মে সিরিজের দ্বিতীয় তথা শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

আমিরাতের বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি সিরিজ নয়। এর আগে ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দুবাইতে এই সংস্করণের দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ ও আরব আমিরাত। দুটি ম্যাচেই জয়লাভ করেছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন বাংলাদেশ।

আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘বাংলাদেশ দল পুনরায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে এজন্য আমরা আনন্দিত। বিসিবি সব সময় প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশগ্রহণ করার সুযোগ করে দেয়। সিরিজ আয়োজনের জন্য আমরা আরব আমিরাত ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাচ্ছি। ব্যস্ত আন্তর্জাতিক সূচির আগে এই টি-টোয়েন্টি ম্যাচদুটি আমাদের প্রস্তুত হতে সহায়তা করবে।’

শ্রাবণের এক থ্রো, ডুলির সাত ভুলে স্বপ্নভঙ্গ!

১০ জনের ইংল্যান্ডের কাছে হেরে থামল স্পেনের জয়যাত্রা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ