হোম > খেলা

শেষ টেস্টে নেই স্টোকস

স্পোর্টস ডেস্ক

সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট শুরু হওয়ার আগের দিন বড় ধরনের ধাক্কা খেল ইংল্যান্ড। ৩১ জুলাই লন্ডনের দ্য ওভালে অনুষ্ঠিতব্য আসন্ন ম্যাচ থেকে ছিটকে গেছেন অধিনায়ক বেন স্টোকস। তার অনুপস্থিতিতে অধিনায়কত্বের ভার সামলাবেন ওলি পোপ।

মূলত ডান কাঁধের চোটের কারণে ওভাল টেস্টের একাদশ থেকে ছিটকে গেছেন স্টোকস। চোটের কারণে ম্যানচেস্টার টেস্টে ফিল্ডিংয়ের সময় বেশ কয়েকবার অস্বস্তিতে ভুগতে দেখা যায় স্টোকসকে। তাই শেষ ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা ছিল। এবার সে শঙ্কা বাস্তব হলো।

সব মিলিয়ে ম্যানচেস্টার টেস্টের একাদশ থেকে চার পরিবর্তন নিয়ে খেলতে নামবে ইংল্যান্ড। স্টোকস ছাড়াও থাকছেন না জোফরা আর্চার, ব্রাইডন কার্স ও লিয়াম ডসন। একাদশে নেওয়া হয়েছে জেমি ওভারটন, জশ টাং, জ্যাকব বেথেল ও গাস অ্যাটকিনসনকে।

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির প্রথম ৪ ম্যাচ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। সিরিজ জিততে চাইলে তাই শেষ টেস্টে হার এড়াতে হবে স্বাগতিকদের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে স্টোকসের না থাকাটা বড় ক্ষতির কারণ হয়ে গেল ইংলিশদের জন্য।

দুর্দান্ত ফর্মে ছিলেন স্টোকস। প্রথম ৪ টেস্টে বল হাতে নিয়েছেন ১৭ উইকেট। চলমান সিরিজের এখন পর্যন্ত তার থেকে বেশি উইকেট নিতে পারেননি আর কোনো বোলার। এছাড়া ব্যাট হাতে করেছেন ৩০৪ রান।

শেষ টেস্টের জন্য ইংল্যান্ডের একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক, জ্যাকব বেথেল, জেমি স্মিথ, ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, জেমি ওভারটন, জশ টাং।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা