হোম > খেলা

এমবাপ্পের গায়েই উঠল রিয়ালের ১০ নম্বর জার্সি

স্পোর্টস ডেস্ক

লুকা মদ্রিচের বিদায়ের পর রিয়াল মাদ্রিদের ১০ নম্বর জার্সির মালিক কে হবেন সেটা দেখার অপেক্ষায় ছিলেন ভক্তরা। এই আলোচনায় এগিয়ে ছিল কিলিয়ান এমবাপ্পের নাম। নাটকীয় কিছু হয়নি। তারকা ফরোয়ার্ডের গায়েই উঠেছে রিয়ালের গৌরবময় ১০ নম্বর জার্সি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় ক্লাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এমবাপ্পের সঙ্গে রিয়ালের ১০ নম্বর জার্সি পাওয়ার দৌঁড়ে শোনা গেছে আর্দা গুলেরের নাম। শেষ পর্যন্ত এই জার্সি না পেলেও যে মন খারাপ করেননি সেটা বুঝিয়েছেন তুর্কি তরুণ। ড্রেসিংরুমে ঝুলিয়ে রাখা এমবাপ্পের নাম লিখা ১০ নম্বর জার্সির একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছে রিয়াল। সে পোস্টে লাইক দিয়েছেন গুলের।

১০ নম্বর জার্সি পাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমবাপ্পে নিজেও নিশ্চিত করেছেন। রিয়ালের মতো ফরাসি তারকাও ওই ছবি পোস্ট করেছেন। পাশাপাশি আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, ১০ নম্বর জার্সি পরে হাত উঁচিয়ে উল্টো দিক হয়ে দাঁড়িয়ে আছেন তিনি।

ফ্রান্সে জাতীয় দলের হয়ে দীর্ঘদিন ধরেই ১০ নম্বর জার্সি পরে খেলছেন এমবাপ্পে। অন্যদিকে ক্লাব ক্যারিয়ারে এ নিয়ে দ্বিতীয়বারের মতো পেলেন ১০ নম্বর জার্সি। এর আগে পেশাদার ক্যারিয়ারের প্রথম ক্লাব মোনাকোর হয়ে ১০ নম্বর জার্সি পরে খেলেছেন। এরপর প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) ১৪, ১৭, ২৯ ও ৭ নম্বর জার্সি পরে খেলেছেন এমবাপ্পে। রিয়ালে যোগ দিয়ে প্রথম মৌসুমে পান ৯ নম্বর জার্সি। এক বছর যেতেই কাঙ্খিত ১০ নম্বর জার্সি উঠল তার গায়ে।

৬৬ ম্যাচের সিঙ্গেল লিগের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট

আত্মবিশ্বাসী বাংলাদেশ, কিউইদের প্রত্যাবর্তনের আশা

বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে সিরিজ জয়ে চোখ শামীমের

নিজের ক্লাবকে উন্নতির প্রতিশ্রুতি মেসির

দেশজুড়ে প্রতিভা খোঁজার মহাযজ্ঞ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু কাল

বার্নাব্যুতে ‘স্পেশাল ওয়ান’-এর প্রত্যাবর্তন? নীরবতায় রহস্য বাড়ালেন মরিনহো

যেভাবে বাস্তবায়ন হবে নতুন কুঁড়ি স্পোর্টস

শেষ বাঁশির আভাস দিলেন রোনালদো, বিদায় সন্নিকটে

ফিফা কংগ্রেসে ইসরায়েল ইস্যুতে ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনের

নতুন কুঁড়ি স্পোর্টস কী?