হোম > খেলা

সুপার ওভার রোমাঞ্চে রাজশাহীর জয়

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

শীতের প্রভাবটা স্পষ্ট বোঝা যাচ্ছিল লাক্কাতুরায়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কমছিল গ্যালারির দর্শক। তবে যে কয়জন মাঠে ছিলেন তাদের টিকিটের দাম উসুল হয়েছে রংপুর রাইডার্স-রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দেখে।

রাজশাহীর ছুড়ে দেওয়া ১৬০ রানের লক্ষ্যে ১৫৯ রানে থামে রংপুরের ইনিংস। তাতে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে সুযোগ পেয়েও রাজশাহীর বিপক্ষে ৬ রানের বেশি করতে পারেনি। রাজশাহী সুপার ওভারে এই লক্ষ্য তাড়া করে মোটে তিন বলে।

আগে ব্যাট করতে নেমে সাহিবজাদা ফারহানের ৬৫ ও নাজমুল হোসেন শান্তর ৪১ রানে ভর করে ৮ উইকেটে ১৫৯ রানে থামে রাজশাহীর ইনিংস। রংপুরের হয়ে ফাহিম আশরাফ ৪৩ রানে নেন তিন উইকেট।

জবাবে, ডেভিড মালানের ৬৩ ও তাওহিদ হৃদয়ের ৫৩ রানে ভর করে শেষ ওভার পর্যন্ত ম্যাচ নেয় রংপুর। তবে খুশদিল শাহ, নুরুল হাসান সোহান ও মাহমুদউল্লাহ রিয়াদের বিদায়ে আর জয় পাওয়া হয়নি। খেলা গড়ায় সুপার ওভারে। সেখানে বলার মতো স্কোর না হওয়ায় হার নিয়ে মাঠ ছাড়তে হয় রংপুরকে।

সংক্ষিপ্ত স্কোর

রাজশাহী: ১৫৯/৮, ২০ ওভার (ফারহান ৬৫, শান্ত ৪১, ফাহিম ৩/৪৩)।

রংপুর: ১৫৯/৬, ২০ ওভার (মালান ৬৩,হৃদয় ৫৩, মেহেরব ২/১৭)।

ফল: সুপার ওভারে রাজশাহী জয়ী।

ম্যাচসেরা: রিপন মন্ডল।

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ