হোম > খেলা

এবার টপলিকে হারাল সিলেট

স্পোর্টস রিপোর্টার

কুঁচকির চোটের কারণে বিপিএলের মাঝপথেই ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার রাহকিম কর্নওয়ালকে হারায় সিলেট স্ট্রাইকার্স। এবার শেষদিকে এসে আরও এক ক্রিকেটারকে হারাল ফ্রাঞ্চাইজিটি। চোট পাওয়ায় বিপিএল শেষ হয়েছে সিলেটের তারকা পেসার রিস টপলির। এক বিবৃতিতে সিলেট বিষয় নিশ্চিত করেছে।

প্রথমবারের মতো বিপিএল খেলতে এসেছিলেন টপলি। যদিও সুখস্মৃতি নিয়ে ফেরা হলো না ৩০ বছর বয়সী ক্রিকেটারের। ডান হাঁটুর হাইপারএক্সটেনশন, হ্যামস্ট্রিং এবং কুঁচকির চোটে ভুগছেন তিনি। ইতোমধ্যে নিজ দেশ ইংল্যান্ডের উদ্দেশ্যে সিলেট শিবির ত্যাগ করেছেন টপলি।

চলে যাওয়ার আগে সিলেটের হয়ে ৭ ম্যাচে মাঠে নামেন টপলি। যেখানে নিজের ছায়া হয়ে ছিলেন এই বাঁহাতি পেসার। ৯.৭৫ ইকোনমি রান রেট নিয়েছেন ৪ উইকেট।

টপলির ব্যক্তিগত পারফরম্যান্সের মতো সিলেটের অবস্থাও ভালো না। ৯ ম্যাচের মধ্যে মাত্র ২ জয়ে টেবিলের তলানীতে অবস্থান করছে আরিফুল হকের দল। আরও আগেই টুর্নামেন্ট থেকে নিজেদের বিদায়ঘণ্টা শুনেছে সিলেট।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা