বার্সেলোনা ও স্পেনের উঠতি তারকা লামিনে ইয়ামালকে নিয়ে আশাবাদী বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক। তিনি মনে করেন, ইয়ামাল ভবিষ্যতে ব্যালন ডি’অর জিতবে। এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বার্সা কোচ।
১৮ বছর বয়সি ইয়ামাল গত মৌসুমে বার্সেলোনাকে লা লিগা ও কোপা দেল রে জিততে সহায়তা করার পাশাপাশি স্পেনকেও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এবারের ব্যালন ডি’অরের জন্য ৩০ জন মনোনীত ফুটবলারের তালিকায় ইয়ামালের নামও রয়েছে। তার সঙ্গে বার্সেলোনার আরো তিন খেলোয়াড়—রাফিনিয়া, পেদ্রি ও রবার্ট লেভানডোভস্কি মনোনয়ন পেয়েছেন। তবে পিএসজি তারকা উসমান দেম্বেলেকে এবার ফেভারিট ধরা হচ্ছে।