ফ্রান্স জাতীয় দলের কোচ হওয়ার স্বপ্নটা জিনেদিন জিদানের জন্য নতুন কিছু নয়। বিষয়টা বিভিন্ন সময় গণমাধ্যমের সামনেও বলেছেন এই কিংবদন্তি ফুটবলার। অবশেষে নিজের লালিত স্বপ্ন পূরণ করার সুযোগ পাচ্ছেন জিদান। সে সুযোগটা করে দিচ্ছেন দিদিয়ের দেশম।
২০২৬ ফুটবল বিশ্বকাপের পর ফ্রান্স জাতীয় দলের প্রধান কোচের পদ ছাড়বেন দেশম। ফরাসি ফুটবলের প্রধান ফিলিপে দিয়ালো গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১২ সালে ফ্রান্সের দায়িত্ব নেন দেশম। তার অধীনে ২০১৮ বিশ্বকাপ জেতে ফরাসিরা। ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও খেলেছে দলটি। কিন্তু আর্জেন্টিনার কাছে হেরে সেবার স্বপ্নভঙ্গ হয় তাদের।
গুঞ্জন ছিল, দেশম পরবর্তী সময়ে ফ্রান্সের ডাগআউট বসবেন জিদান। দেশমের দায়িত্ব আসার বিষয়টি সামনে আসার পর বিষয়টা নিয়ে কৌতুহল বেড়ে গেছে ভক্তদের। এরই মধ্যে ফ্রান্সের প্রচারমাধ্যম লা প্যারিসিয়ান জানিয়েছেন, দেশম চলে যাওয়ার পর জিজুকেই প্রধান শিক্ষকের দায়িত্ব দেবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।