হোম > খেলা

রোনালদো আর বিশ্বাসে সিরাজের বাজিমাত

স্পোর্টস ডেস্ক

ইনিংসের ৮৬তম ওভারের প্রথম বলে গাস অ্যাটকিনসনকে বোল্ড করে খানিকটা দৌঁড়ে সিউই উদযাপন করেন মোহাম্মদ সিরাজ। এরপর চারদিক থেকে সতীর্থরা এসে ঘিরে ধরেন এই পেসারকে। সিরাজকে ঘিরে শুরু হয় পাগলাটে উদযাপন।

ওভাল টেস্টে ৬ রানের এই জয়ে ২-২ সমতায় অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি শেষ করে ভারত। পিছিয়ে থেকেও শেষের নাটকীয়তায় সিরিজে সমতা ফেরানোয় খুব স্বাভাবিকভাবেই ভারতীয় দলের ক্রিকেটারদের উদযাপনে ছিল বাধভাঙা। যাকে ঘিরে এই উদযাপন, সেই সিরাজ জানিয়েছেন- ক্রিশ্চিয়ানো রোনালদো আর নিজের প্রতি বিশ্বাসের কারণেই ম্যাচ জয়ী পারফরম্যান্স করতে পেরেছেন তিনি। ফোনের ওয়ালপেপারে রাখা ‘বিলিভ’ লেখা রোনালদোর ছবি সব সময়ই দারুণ কিছু করতে অনুপ্রেরণা জোগায় সিরাজকে।

শেষদিনের রোমাঞ্চের অপেক্ষায় ছিল ওভাল টেস্ট। জয়ের জন্য ইংল্যান্ডকে করতে হতো ৩৫ রান। অন্যিদিকে ভারতের দরকার ছিল ৫ উইকেট। এমন সমীকরণে সিরাজের দুর্দান্ত বোলিংয়ে শেষ হাসি হাসে অতিথিরা। শেষদিনে ৪ উইকেটের মধ্যেই তিনটাই নেন সিরাজ। সব মিলিয়ে ম্যাচটিতে ৯ উইকেট নেন এই গতি তারকা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে হঠাৎ পকেট থেকে ফোন বের করেন সিরাজ। এরপর ওয়ালপেপারে থাকা বিলিভ লেখা রোনালদোর ছবি দেখান এই বোলার। তিনি বলেন, ‘এই ছবিটাই আমার ফোনের ওয়ালপেপারে ছিল। নিজের ওপর বিশ্বাস ছিল যে আমি পারব। সাধারণত ম্যাড যেতে আমি সকাল আটটায় ঘুম থেকে উঠি।’

সিরাজ আরো বলেন, ‘কিন্তু এদিন ভোর ছয়টায় উঠেছিলাম। ঘুম ভাঙার পরই গুগল সার্চ করে ছবিটা বের করে ওয়ালপেপারে রেখেছি। আমি মনে করি, নিজের প্রতি বিশ্বাস রাখাটা খুব বেশি গুরুত্বপূর্ণ।’

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা