২০২৬ বিশ্বকাপ ফুটবলের তিনটি মাসকট উন্মোচন করেছে ফিফা। ফিফার ওয়েবসাইটে প্রকাশিত তিনটি মাসকট যৌথভাবে আয়োজক তিন দেশের প্রতিনিধিত্ব করবে। তিনটি মাসকট হলো ‘ক্লাচ’ নামের টাক ঈগল, ‘মেপল’ নামের মুজ আর মেক্সিকোর জঙ্গল থেকে আসা ‘জায়ু’ নামের জাগুয়ার।
ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো গত বৃহস্পতিবার বিবৃতিতে বলেন, ‘মেপল, জায়ু ও ক্লাচ—আনন্দ, উদ্যম আর একতার প্রতীক। ঠিক যেমন বিশ্বকাপ নিজেই।’ ফিফার ভাষ্য, তিনটি মাসকটই তাদের নিজ নিজ দেশের সংস্কৃতি বহন করছে।
আগামী বছর জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আয়োজন করা হবে ফুটবল বিশ্বকাপ।