হোম > খেলা

মুশফিক সত্যিকারের কিংবদন্তি : করুনারত্নে

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টিকে বিদায় বলে দিয়েছেন আগেই। এবার মুশফিকুর রহিম গুডবাই বললেন ওয়ানডে ক্রিকেটকে। তার মানে সাদা বলের ক্যারিয়ারে পর্দা টেনে দিলেন এবার। বিদায় বেলায় সাবেক ও বর্তমান সতীর্থরা ৩৭ বছরের এ উইকেটরক্ষক-ব্যাটারের স্তুতি গেয়েছেন। তাদের পথে হেঁটে মুশফিককে বাংলাদেশ ক্রিকেটের সত্যিকারের কিংবদন্তি হিসেবে অভিহিত করেছেন লঙ্কান তারকা দিমুথ করুনারত্নে।

আজ বৃহস্পতিবার ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে নামার আগে সতীর্থদের কাছ থেকে গার্ড অব অনার পেয়েছেন মুশফিক। করুনারত্নের চোখে রেকর্ডের পর রেকর্ড গড়া মুশফিক বাংলাদেশ ক্রিকেটের একজন নায়ক।

ফেসবুকে মুশফিকের গার্ড অব অনারের ছবি পোস্ট করে করুনারত্নে লিখেছেন, ‘আমার বন্ধু মুশফিকুর রহিম, বাংলাদেশি ক্রিকেটের একজন সত্যিকারের কিংবদন্তি। এক দশকেরও বেশি সময় ধরে জাতীয় ওয়ানডে দলের মেরুদণ্ড। খেলার প্রতি তার নিষ্ঠা, দক্ষতা এবং আবেগ লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করেছে। তার দৃঢ় ব্যাটিং থেকে শুরু করে তার তীক্ষ্ণ উইকেটকিপিং পর্যন্ত, মুশফিকুর সর্বদা দলের জন্য তার সেরাটা দিয়েছেন।’ মুশফিককে ধন্যবাদ দিয়ে লঙ্কান এই ক্রিকেটার বলেন, ‘ওয়ানডে ক্রিকেটের স্মৃতির জন্য আপনাকে ধন্যবাদ মুশফিকুর! আপনি সব সময় বাংলাদেশ ক্রিকেটের একজন হিরো থাকবেন।’

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা