হোম > খেলা

কাভা কাপ ভলিবলে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস রিপোর্টার

মালদ্বীপে অনুষ্ঠিত নারী কাভা কাপ ভলিবলে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশের মেয়েরা। আফগানিস্তানের নারীদের সরাসরি ৩-০ সেটে হারিয়েছে তৃতীয় হয়েছে দেশের মেয়েরা। নারী ভলিবল ইতিহাসে বাংলাদেশের সেরা অর্জন এটি।


মালদ্বীপে এবারের আসরে অংশ নেয় চারটি দল। টুর্নামেন্টের সেমিফাইনালে মালদ্বীপের কাছে ধরাশায়ী হয়ে তৃতীয় স্থান নির্ধারণীতে নাম লেখে লাল-সবুজের প্রতিনিধিরা। সফরে নারী ভলিবল দলের কোচ হিসেবে ছিলেন অভিজ্ঞ শফিকুল ইসলাম রাসেল।


১৯৭৩ সাল থেকে ভলিবল খেলছে দেশের মেয়েরা। ৫২ বছর ধরে দেশ ও দেশের বাইরে আন্তর্জাতিক ভলিবলে খেলে যাচ্ছে তারা। তবে তৃতীয় হয়েছে এই প্রথম। এমন অর্জনে দারুণ খুশি বাংলাদেশ ভলিবল ফেডারেশনের কর্তা-ব্যক্তিরা।


ফেডারেশনের নির্বাহী সদস্য সোহেল রানা বলেন, 'মেয়েদের এমন সাফল্য সত্যিই প্রশংসনীয়। দেশের বাইরে ভলিবলের এমন মর্যাদাপূর্ণ আসরে তৃতীয় হওয়া মেয়েদের উন্নতির লক্ষণ। আশা করি, ভবিষ্যতে আরও ভালো ফল করবে তারা।'

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের