হোম > খেলা

নতুন ক্লাবের খোঁজে মেসি-রোনালদো-নেইমার!

স্পোর্টস ডেস্ক

মেসি, রোনালদো ও নেইমার

ইউরোপিয়ান ফুটবলের দলবদল নিয়ে অনেক দিন ধরেই নেই তেমন কোনো আলোচনা। নেই কোনো হৈচৈ। সাড়া ফেলে দেওয়ার মতো তারকা কোনো ফুটবলার যে নেই এখন ট্রান্সফার উইন্ডোতে। তবে দীর্ঘ বিরতি শেষে ২০২৫ সাল হতে যাচ্ছে ক্লাব বদলের বাজারের আকর্ষণীয় এক বছর। নতুন বছরে ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হতে যাচ্ছে এক ঝাঁক তারকা ফুটবলারের। এ তালিকায় রয়েছেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমার জুনিয়রের মতো সুপারস্টাররা। তাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ সালাহ, কেভিন ডি ব্রুইনে ও ভার্জিল ফন ডাইকের মতো তারকারাও। তাদের প্রায় সবাই ঠিকানা খুঁজে নেবেন এবার কোনো না কোনো নতুন ক্লাবে।

রোনালদোর বয়স ৩৯ পেরিয়ে গেছে। তবুও এখনো মাঠের লড়াইয়ে দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন এশিয়ার মাটিতে- সৌদি ক্লাব আল নাসরের জার্সি গায়ে। ৩৭ বছর বয়সেও মেসি নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে যাচ্ছেন। ৩২ বছরের নেইমারও রোনালদোর মতো মধ্যপ্রাচ্যে খেলছেন- মাঠে দাঁপিয়ে বেড়াচ্ছেন সৌদি আরবের ক্লাব আল হিলালের হয়ে। সিআর সেভেনের চুক্তির মেয়াদ ফুরোচ্ছে আগামী জুনে। বিশ্ব ফুটবলে সর্বাধিক পারিশ্রমিক পাওয়া (প্রায় ২০ কোটি ইউরো) এ সুপারস্টার চুক্তি নবায়ন করার কোনো ধরনের আভাস দেননি এখনো পর্যন্ত। গত ডিসেম্বরে দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ড হাতে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী কেবল জানিয়ে রেখেছেন, ‘আগামীতে যেকোনো কিছুই ঘটতে পারে।’

ইন্টার মিয়ামির সঙ্গে আর্জেন্টাইন ফুটবল জাদুকর মেসি চুক্তি চুকিয়ে ফেলবেন ২০২৫ সালের শেষ দিকে। ২০২২ বিশ্বকাপ জয়ী মেসি ২০২৬ সালও ফ্লোরিডাতেও থাকবেন কিনা সেটা এখনো অজানা। ট্রান্সফার মার্কেটে রেকর্ড আট ব্যালন ডিঅর জয়ী এ মেগাস্টারের দাম এখন ২ কোটি ইউরো। তবে এমএলএস ফুটবলের জনপ্রিয়তা আকাশচুম্বী করে ফেলা মেসিকে আগামী বছরও দলে চান ইন্টার মিয়ামির সহ-মালিক জর্জ ম্যাস। ফিফা বিশ্বকাপের আগামী আসরের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র। এ কারণে ভবিষ্যতের কথা চিন্তা করে মেসি মিয়ামিতে থেকে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

মেসি মিয়ামিতে থেকে গেলে নেইমার পাড়ি জমাতে পারেন যুক্তরাষ্ট্রের মাটিতে। এই ব্রাজিলিয়ান সৌদি প্রো লিগের দল আল হিলালের হয়ে চোটের কারণে সিংহ ভাগ সময় মাঠের বাইরে কাটিয়েছেন। গত দেড় বছরে মাঠে ছিলেন মাত্র ৭ ম্যাচে। মাঠে ফেরার পথে থাকা নেইমারের আল হিলাল অধ্যায়ে যে ইতি ঘটতে যাচ্ছে, সেটা এখন অনেকটাই নিশ্চিত। অপেক্ষা শুধু নতুন ঠিকানা বেছে নেওয়ার- মিয়ামি যাচ্ছেন নাকি ঘাঁটি গাড়বেন জন্মভূমি ব্রাজিলে।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা