হোম > খেলা

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনের প্রেক্ষিতে যা জানাল বিসিবি

বাংলাদেশ-ভারত সিরিজ

স্পোর্টস রিপোর্টার

রাজনৈতিক বিষয় নিয়ে বেশ উত্তেজনাপূর্ণ পরিবেশ বিরাজ করছে উপমহাদেশের তিন দেশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মধ্যে। এর জেরে ইতোমধ্যে পাকিস্তানের সঙ্গে সব ধরনের ক্রিকেট সিরিজ ও ম্যাচ না খেলার সিদ্ধান্ত জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এবার জানিয়েছে, আগামী আগস্টে বাংলাদেশ-ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সিরিজ বাতিল করতে পারে বিসিসিআই। এমন প্রতিবেদনের পর বিসিবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানান, সিরিজ বাতিলের কোনো আলোচনা এখনো হয়নি। বরং, দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে এখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। সিরিজ সময়মতো মাঠে গড়াবে বলেও আশা করেন তিনি।

বৈরী রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ভারতের সেভেন সিস্টার্সখ্যাত উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্য চীনের সহায়তায় দখলের পরামর্শ দেন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশনের প্রধান এএলএম ফজলুর রহমান। এক ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর-পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেওয়া। এ ব্যাপারে চীনের সাথে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি।’ এই ফেসবুক পোস্টের কথা উল্লেখ করে টাইমস অব ইন্ডিয়া তাদের প্রতিবেদনে জানায়, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের মাটিতে ভারতীয় দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ বাতিলের সম্ভাবনা বেশ উজ্জ্বল। তবে এখনো এই নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি বিসিসিআই। পাশাপাশি এএলএম ফজলুর রহমানের কথা নিয়েও কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত সরকার।

টাইমস অব ইন্ডিয়ার এই প্রতিবেদন প্রকাশের আগে এক বিবৃতিতে ফজলুর রহমানের বক্তব্যকে সরকার সমর্থন করে না বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সফর বাতিল প্রসঙ্গে টাইমস অব ইন্ডিয়ার এই প্রতিবেদনের পর বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম আমার দেশকে বলেন, ‘আমরা এখন আগস্টে এই সিরিজ আয়োজনের প্রস্তুতি নিচ্ছি। বিসিসিআইয়ের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সৌহার্দময় সম্পর্ক বিরাজ করছে। এই ধরনের প্রতিবেদনের কোনো ভিত্তি আমরা খুঁজে পাচ্ছি না।’ তিনি আরো যোগ করেন, ‘বিসিসিআই এখন পর্যন্ত এই সিরিজের জন্য দল পাঠাতে শতভাগ প্রস্তুত।’ অন্যদিকে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘এই সফর এফটিপির অংশ, সিরিজ নিয়ে দুই বোর্ডই একমত। সবমিলিয়ে আমাদের কাছে ভারতের বাংলাদেশ সফর না করার কোনো কারণ নেই। আর আমার কাছে মনে হয় না ভারত সফর বাতিল করবে। ফলে এসব নিউজ নিয়ে আমরা ভাবছি না। এটা যেহেতু আইসিসি এফটিপির অংশ, এ কারণে প্রতিশ্রুতি রক্ষারও ব্যাপার আছে।’

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বাংলাদেশ-ভারত সিরিজ বাতিলের শঙ্কার পাশাপাশি এশিয়া কাপের আয়োজন নিয়েও শঙ্কা প্রকাশ করেছে। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য এশিয়া কাপের এবারের আয়োজক ভারত। পাকিস্তানের সঙ্গে তৈরি হওয়া অচলাবস্থার কারণের শেষ পর্যন্ত দুই চিরপ্রতিদ্বন্দ্বী মাঠে মুখোমুখি হবে কি না সেটা নিয়ে রয়েছে শঙ্কা। এর কারণে এশিয়া কাপ বাতিল হতে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছে সংবাদমাধ্যমটি।

শ্রাবণের এক থ্রো, ডুলির সাত ভুলে স্বপ্নভঙ্গ!

১০ জনের ইংল্যান্ডের কাছে হেরে থামল স্পেনের জয়যাত্রা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ