হোম > খেলা

ঘুরে দাঁড়ানো জয়ে আর্সেনালের উন্নতি

স্পোর্টস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের সবশেষ ম্যাচে গতরাতে ব্রেন্টফোর্ডকে ৩-১ গোলে পরাজিত করেছে আর্সেনাল। দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লিখে এই জয় তুলে নিয়েছে তারা। সেই সঙ্গে পয়েন্ট টেবিলেও করেছে উন্নতি।

জিটেক কমিউনিটি স্টেডিয়ামে ম্যাচের ১৩তম মিনিটে এম্বেউমোর গোলে আর্সেনালের বিপক্ষে লিড নেয় ব্রেন্টফোর্ড। ২৯ মিনিটে ম্যাচে ফেরে সফরকারী শিবির। তাদের হয়ে জালের ঠিকানা খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস। ১-১ সমতায় থেকে বিরতিতে যায় দুদল।

বিরতি থেকে ফেরার ৩ মিনিটের মধ্যে দুবার তিন কাঠির নিচে বল পাঠায় আর্সেনাল। ৫০ মিনিটে লক্ষ্যভেদ করে ম্যাচে প্রথমবারের মতো লন্ডনের প্রতিনিধিদের এগিয়ে নেন মেরিনো। ৫৩ মিনিটে দলের হয়ে তৃতীয় এবং শেষ গোলটি করেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। এই জয়ে টেবিলের ২ নম্বরে উঠে এসেছে আর্সেনাল। ১৯ ম্যাচে তাদের সংগ্রহ ৩৯ পয়েন্ট। যথারীতি শীর্ষে আছে লিভারপুর। ১৮ ম্যাচ খেলা রেডদের সংগ্রহ ৪৫ পয়েন্ট।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা