হোম > খেলা

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্বে আমিনুল

স্পোর্টস রিপোর্টার

জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসন থেকে নির্বাচন করেছিলেন সাবেক ফুটবলার আমিনুল হক। নির্বাচনে জিততে পারেননি বিএনপির এই নেতা। তবে তাকে টেকনোক্র‍্যাট প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে। তাকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল ৪টায় মন্ত্রিপরিষদের শপথগ্রহণ অনুষ্ঠান হবে। সেখানেই শপথ নেবেন আমিনুল হক।

এবারের মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হচ্ছেন। এর মধ্যে দুজন টেকনোক্র‍্যাট কোটায় মন্ত্রিত্ব পাচ্ছেন। এর মধ্যে একজন আমিনুল হক। খেলোয়াড়ি জীবনে বাংলাদেশকে সাফ চ্যাম্পিয়ন করা আমিনুল এবার পেতে যাচ্ছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব।

দায়িত্ব নিয়ে আজ মঙ্গলবারই অফিস করবেন আমিনুল হক। সেখানে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে তার।

নতুন কুঁড়ির জাতীয় পর্যায়ের খেলা শুরু ১৮ জুলাই

‘যে গাজার কষ্ট অনুভব করে না, সে মানুষ নয়’

ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার ফুটবলার টেটে ইয়ঙ্গি

‘জীবনে ন্যায়বিচারও আছে’—বালোগুন ইস্যুতে খোঁচা রাসকিনের

বিশ্বকাপে ব্যর্থতায় পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্টিনেজ

রোনালদোর কাছে ইউরোই বিশ্বকাপ জয়ের সমান

আর্জেন্টিনার বাধা হতে পারবে কি মিশর?

বালোগুনের নিষেধাজ্ঞা মওকুফে জরিমানা গুনছে যুক্তরাষ্ট্র

অদম্য সুইজারল্যান্ডের সামনে দুর্দান্ত ছন্দের কলম্বিয়া

প্যারাগুয়ে সিনেটরের বর্ণবাদী মন্তব্যে ক্ষুব্ধ এমবাপ্পে, আইনি পথে ফরাসি ফুটবল ফেডারেশন