হোম > খেলা

নাজমুলের বদলে মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাজমুলের অনুপস্থিতিতে টেস্ট সিরিজেও দলকে নেতৃত্ব দিচ্ছেন মিরাজ। ঘোষিত দলে নেই সাকিবও।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

কুঁচকির চোট থেকে এখনো সেরে ওঠেননি নাজমুল হোসেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারছেন না বাংলাদেশের নিয়মিত অধিনায়ক। ওয়ানডে সিরিজেও যে খেলতে পারবেন না, সেই আভাস আগেই পাওয়া গিয়েছিল। হলোও তা-ই।

নাজমুলের বদলে মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাজমুলের অনুপস্থিতিতে টেস্ট সিরিজেও দলকে নেতৃত্ব দিচ্ছেন মিরাজ। ঘোষিত দলে নেই সাকিবও।

চোটের কারণে নেই আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমও। একই কারণে দলে ফেরা হয়নি মিডল অর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়ের।

প্রায় এক বছর পর দলে ফিরেছেন আফিফ হোসেন। বাঁহাতি এ ব্যাটিং অলরাউন্ডার সর্বশেষ খেলেছিলেন ২০২৩ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে।

সিরিজের তিনটি ওয়ানডে হবে ৮, ১০ ও ১২ ডিসেম্বর। সব কটিই সেন্ট কিটসে।

বাংলাদেশ দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, সৌম্য সরকার, পারভেজ হোসেন, মাহমুদউল্লাহ, জাকের আলী, আফিফ হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান ও নাহিদ রানা।

ভারতকে হারিয়ে সমতায় ক্যারিবীয়রা

ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে হাসান, এগোলেন ইবাদত-লিটন

ফাইনালের আগে বড় হার বাংলাদেশের

চ্যাম্পিয়ন্স ট্রফিতে উন্নতি করতে চায় বাংলাদেশ

হার দিয়ে অস্ট্রেলিয়া সফর শেষ হলো টাইগ্রেসদের

মেসিকে ছাড়িয়ে কেইনের নতুন কীর্তি, সামনে তিন কিংবদন্তি

রোমাঞ্চ-মহারণের অপেক্ষায় ইউরোপ

আর্সেনালের সাত মিনিটের ঝড়ে উড়ে গেল লিলে

‘১০ উইকেট নেওয়া উচিত ছিল’, ড্রয়ের দায় নিজেদের দিলেন শান্ত

শেষ মুহূর্তের গোলে বায়ার্নের জয় কেড়ে নিল ভাইকিং