হোম > খেলা

কামিন্সকে দলে নিলো রাজশাহী

স্পোর্টস রিপোর্টার

বিপিএলের ১১তম আসরে ইতোমধ্যে ছয় ম্যাচ খেলেছে দুর্বার রাজশাহী। অর্থ্যাৎ গ্রুপ পর্বের অর্ধেক শেষ করেছে ফ্রাঞ্চাইজিটি। এরই মধ্যে মিগুয়েল কামিন্সকে দলভূক্ত করল তারা। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাজশাহী বিষয়টি নিশ্চিত করেছে।

ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা নতুন নয় কামিন্সের। এর আগে ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্ট ও নিজ দেশে সিপিএল খেলেছেন । বিপিএলের চট্টগ্রাম পর্বে রাজশাহী শিবিরে যোগ দেবেন কামিন্স।

কামিন্স মূলত একজন পেসার। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ১৪ টেস্টের পাশাপাশি ১১টি একদিনের ম্যাচ খেলেছেন। প্রথমবারের মতো বিপিএল খেলতে যাচ্ছেন এই বোলার।

সিলেট পর্বে নিজেদের শেষ ম্যাচে গত বরিবার ঢাকা ক্যাপিটালসের কাছে ১৪৯ রানে হারে রাজশাহী। চার পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে অবস্থান করছে এনামুল হক বিজয় অ্যান্ড কোং।

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ