হোম > খেলা

এএইচ কাপ হকিতে বাংলাদেশের জয়রথ অব্যাহত

স্পোর্টস রিপোর্টার

এএইচ কাপ হকি টুর্নামেন্টে এবার থাইল্যান্ডকে হারাল বাংলাদেশ। গতকাল থাইল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে জিতেছে তারা। প্রথমে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর সমতায় ফিরে থাইল্যান্ড। তবে তৃতীয় কোয়ার্টারে দারুণ পারফরম্যান্স উপহার দেন আরশাদ হোসেন। তার নজরকাড়া রিভার্স হিটে বাংলাদেশ ২-১ গোলে এগিয়ে যায়। বাকি সময় আর গোল হয়নি। বাংলাদেশের হয়ে অপর গোলটি করেন আশরাফুল ইসলাম। এ নিয়ে টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে পুল ‘বি’তে শীর্ষ স্থান আরো মজবুত করল বাংলাদেশ। নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে বুধবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে কোচ মামুনুর রশীদের দল।

প্রথম কোয়ার্টারে গতকাল বাংলাদেশ ও থাইল্যান্ড- কেউই সুবিধা করতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারে আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ। ২৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে নেন আশরাফুল। এ নিয়ে টানা তিন ম্যাচে গোল পেলেন এই ডিফেন্ডার। দ্বিতীয় কোয়ার্টারের শেষ দিকেই ফিল্ড গোলে ১-১ সমতায় ফিরে থাইল্যান্ড। তৃতীয় কোয়ার্টারে গোল করে বাংলাদেশকে জয় এনে দেন আরশাদ হোসেন।

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন