হোম > খেলা

শেষ মুহূর্তে রাবাদাকে হারাল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছে দক্ষিণ আফ্রিকা। কেয়ার্নসে ম্যাচটি শুরুর আগ মুহূর্তে চোটের কারণে ছিটকে গেছেন সফরকারীদের পেস আক্রমণের নেতা কাগিসো রাবাদা।

প্রথম ওয়ানডে শুরুর আগে দলের সঙ্গে মাঠে আসেন রাবাদা। তবে গা গরমের জন্য সতীর্থদের সঙ্গে মাঠে নামেননি। কিছুক্ষণ পরেই দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার ওই বার্তা।

সিএ জানিয়েছে, অ্যাঙ্কেলে চোট পেয়েছেন রাবাদা। এজন্য পুরো ওয়ানডে সিরিজ থেকেই ছিটকে গেছেন এই তারকা বোলার। এর আগে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ছিলেন রাবাদা। সোমবার (১৮ আগস্ট) স্ক্যান রিপোর্ট থেকে জানা যায়- বেশ বড় ধরনের চোটই পেয়েছেন তিনি।

যদিও রাবাদা কখন চোট পেয়েছেন সে বিষয়ে কোনো তথ্য দেয়নি সিএ। ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেও দলের সঙ্গে অস্ট্রেলিয়াতেই থেকে যাবেন ৩০ বছর বয়সী ক্রিকেটার। আপাতত তাসমান পাড়ের দেশটিতেই মেডিকেল টিমের অধীনে পুনর্বাসন চলবে তার।

রাবাদার চোটের কারণে ওয়ানডে সিরিজে জায়গা পেয়েছেন কোয়েনা মাফাকা। টি-টোয়েন্টি সিরিজে বল হাতে দুর্দান্ত ছিলেন ১৯ বছর বয়সী পেসার- ৩ ম্যাচে নেন ৯ উইকেট। দক্ষিণ আফ্রিকার হয়ে এখন পর্যন্ত দুটি একদিনের ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার।

মোসাদ্দেকের ২২০, অমিত-শিবলির সেঞ্চুরি

অল্প পুঁজিতে রোমাঞ্চকর জয়ে সিরিজ ভারতের

বেন্টন-অ্যাটকিনসনে সিরিজে সমতায় ইংল্যান্ড

প্রথম দিনের ২ সেশনেই রাবাদার ফাইফার

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল