হোম > খেলা

বুমরাকে নিয়েই ভারতের দল

চ্যাম্পিয়ন্স ট্রফি

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেছে ভারত। সে দলে জাসপ্রিত বুমরাকে রেখে এশিয়ান জায়ান্টরা। চোট থাকায় এই পেসারের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা নিয়ে শঙ্কা ছিল। এবার সব শঙ্কা দূর করল টিম ইন্ডিয়া।

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল সাজিয়েছে ভারত। অধিনায়কত্বের ভার থাকছে রোহিত শর্মার কাঁধেই। দলে ফেরানো হয়েছে তারকা পেসার মোহাম্মদ শামিকে।

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি। ভারতের মিশন শুরু হবে পরদিন। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের বাকি দুই ম্যাচে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে রোহিতের দল।

ভারতের আপত্তির কারণে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি। নিয়ম অনুযায়ী, নিজেদের ম্যাচগুলো দুবাইতে খেলবে গৌতম গম্ভীরের শিষ্যরা।

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, শ্রেয়াশ আইয়ার, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, পন্ত, জয়সওয়াল, আর্শদীপ সিং, মোহাম্মদ শামি ও জাসপ্রিত বুমরা।

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি