হোম > খেলা

আর্চারি দলের বিশ্বকাপ মিশন

স্পোর্টস রিপোর্টার

বিশ্বকাপ স্টেজ-২-এ অংশ নিতে আজ ২০ সদস্যের আর্চারি দল চীনের সাংহাইয়ের বিমান ধরেছে। আগামী ৫ মে থেকে আর্চারি বিশ্বকাপ শুরু হবে। প্রথমে অফিসিয়াল প্র্যাক্টিস, ইকুইপমেন্ট ইন্সপেকশন, টিম ম্যানেজারস মিটিং এবং বিশ্বকাপ কোয়ালিফিকেশন রাউন্ডে অংশ নেবেন বাংলাদেশের আর্চাররা। এরপর মূল প্রতিযোগিতা শুরু হবে। ২০ জনের বহরে খেলোয়াড় আছেন ১৩ জন। বাকি সাতজনের মধ্যে চারজন কোচ ও তিনজন হলেন কর্মকর্তা।

খেলোয়াড়দের মধ্যে আছেন আব্দুর রহমান আলিফ, রামকৃষ্ণ সাহা, রাকিব মিয়া, মিশাদ প্রধান, সীমা আক্তার শিমু, নাসরিন আক্তার, সায়মা সালাহউদ্দিন, নেওয়াজ আহমেদ রাকিব, হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান, বন্যা আক্তার, পুষ্পিতা জামান ও তানিয়া রিমা। কোচরা হলেন মার্টিন ফ্রেডরিক, নূরে আলম, ইমদাদুল হক মিলন ও রিনা চাকমা।

কর্মকর্তাদের মধ্যে আর্চারি ফেডারেশনের সভাপতি প্রফেসর ড. মোখলেস উর রহমান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধি জিয়াউল হক ও টিম ম্যানেজার সোহেল রানা। রিকার্ভ ও কম্পাউন্ডের নারী, পুরুষ, দলগত ও মিশ্র মিলে মোট ১০ ইভেন্টে অংশ নেবেন বাংলাদেশের আর্চাররা। আসন্ন বিশ্বকাপে পদক জয়ের প্রত্যাশায় বাংলাদেশ।

কোটি টাকা স্পন্সর পেল হকি দল

বাফুফের নজরে ব্রাজিল-আর্জেন্টিনার কোচও

তৃণমূল থেকে প্রতিভা খোঁজায় জোর, ক্রীড়া কূটনীতিতেও নতুন পরিকল্পনা

টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান দল

ওসাসুনাকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

মেসিজাদুর পরও অবিশ্বাস্য হার মিয়ামির

ফুলহ্যামকে উড়িয়ে শীর্ষে আর্সেনাল

ঢাকা লিগের প্রথম তিন রাউন্ডের সূচি প্রকাশ

নতুনত্ব নিয়ে শুরু হচ্ছে ডিপিএল

বার্সা-ইন্টারের শিরোপা উৎসব আজ!