হোম > খেলা

রিশাদ জাদুতে বরিশালের উন্নতি

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

একদিন ব্যাটিং তো, অন্যদিন বোলিং! ব্যর্থতা যেন সিলেট স্ট্রাইকার্সের পিছু ছাড়ছে না। তাতে কাঙ্খিত জয়ও পাওয়া হচ্ছে না দলটির। ঘরের মাঠে বরিশালের কাছে ৭ উইকেট আর ৫৭ বল বাকি থাকতে ম্যাচ হারে স্বাগতিকরা।

টস হেরে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়া বরিশালকে সাফল্য এনে দেওয়ার মূল নায়ক রিশাদ হোসেন। তার ১৫ রানে ৩ উইকেট শিকারের সুবাদে সিলেট থামে ১২৫ রানে। সর্বোচ্চ ৩৬ রান আসে অধিনায়ক আরিফুল হকের ব্যাটে। এ ছাড়া ২৮ রান আসে জর্জ মুনসের ব্যাটে।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই ফেরেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। তবুও দলটির জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি। কাইল মায়ার্স ৫৯ ও তাওহিদ হৃদয় ৪৮ রানে ভর করে ৭ উইকেটের জয় পায় বরিশাল। সিলেটের তানজিম সাকিব নেন দুই উইকেট।

ইসাকের জোড়া গোলে মৌসুমের প্রথম জয় লিভারপুলের

দুই ম্যাচে পরাজয় ঠেকানো পিএসজি এবার হার মানল

এমবাপ্পের পেনাল্টি মিসে হারল রিয়াল

টিভির পর্দায় নারী এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে থাকছে ইউএস ওপেনের রোমাঞ্চ

১৪,৩০০ কোটি আয়ের রেকর্ড বার্সেলোনার

৮ দিনের ব্যবধানে দুই হ্যাটট্রিকের কীর্তি ক্রোকোম্বে!

বয়স জালিয়াতি করে ভারতীয় ক্রিকেটার নিষিদ্ধ

‘পিসিবির জন্য পাকিস্তান এখন হাসির পাত্র’

আর্জেন্টিনায় বিদায়ী ম্যাচ খেলবেন মেসি!

চীনের বিপক্ষে জিততে পারল না বাংলাদেশ