হোম > খেলা

অনুশীলনে ফেরার প্রতিশ্রুতি নারী ফুটবলারদের

বিদ্রোহ প্রত্যাহার

স্পোর্টস রিপোর্টার

বিদ্রোহ প্রত্যাহার করেছেন বাংলাদেশ নারী দলের ফুটবলাররা। একই সঙ্গে অনুশীলনে ফেরার প্রতিশ্রুতি দিয়েছেন বিদ্রোহে যাওয়া ১৮ নারী ফুটবলার। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধান কোচ পিটার বাটলারের পদত্যাগ দাবিতে বিদ্রোহ শুরু করেছিল ১৮ নারী ফুটবলার। তাই তাদের ছাড়াই এশিয়ান কাপ বাছাই ও সংযুক্ত আরব আমিরাত সফরের জন্য ক্যাম্প শুরু করেন বাটলার। জটিলতার মাঝে রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বিদ্রোহী ফুটবলারদের সঙ্গে কথা বলেন কিরন। বাফুফের এই কর্মকর্তার সঙ্গে কথা বলে নিজেদের অবস্থান থেকে সরে আসেন সাবিনারা।

দুটি প্রীতি ম্যাচ খেলতে আগামী ২৪ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত যাবে বাংলাদেশ নারী ফুটবল দল। সে সফর শেষে অনুশীলনে ফিরবেন বিদ্রোহে যাওয়া ফুটবলাররা। গণমাধ্যমকে কিরন বলেন, ‘মেয়েরা অনুশীলনে ফিরবে। যদিও সেটা এখনই না। তারা বিশ্রাম চেয়েছে। আরব আমিরাত থেকে দল ফেরার পর যখন ক্যাম্প শুরু হবে তখন তারা অনুশীলনে ফিরবে। তখন তাদের সঙ্গে চুক্তিও হবে।’

৬৬ ম্যাচের সিঙ্গেল লিগের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট

আত্মবিশ্বাসী বাংলাদেশ, কিউইদের প্রত্যাবর্তনের আশা

বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে সিরিজ জয়ে চোখ শামীমের

নিজের ক্লাবকে উন্নতির প্রতিশ্রুতি মেসির

দেশজুড়ে প্রতিভা খোঁজার মহাযজ্ঞ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু কাল

বার্নাব্যুতে ‘স্পেশাল ওয়ান’-এর প্রত্যাবর্তন? নীরবতায় রহস্য বাড়ালেন মরিনহো

যেভাবে বাস্তবায়ন হবে নতুন কুঁড়ি স্পোর্টস

শেষ বাঁশির আভাস দিলেন রোনালদো, বিদায় সন্নিকটে

ফিফা কংগ্রেসে ইসরায়েল ইস্যুতে ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনের

নতুন কুঁড়ি স্পোর্টস কী?