হোম > খেলা

মদরিচ ফুটবলের জন্য উপহার: আনচেলত্তি

কোপা দেল রে

স্পোর্টস ডেস্ক

লুকা মদরিচ

মাঠ দাঁপিয়ে বেড়ালেন লুকা মদরিচ। মাঝ-মাঠের এ তারকা পেলেন গোলের দেখাও। কিন্তু রিয়াল মাদ্রিদের শুরুর একাদশের বাকি ফুটবলারদের বয়স তার চেয়ে অনেক কম। ২৬ এর নিচে। সোমবার রাতে কোপা দেল রে-র ম্যাচে তরুণদের ভিড়ে বেমানান ছিলেন কেবল ৩৯ বছরের এ ক্রোয়েশিয়ান। তারপরও কোনো সমস্যা হয়নি। কেননা তারুণ্য নির্ভর দল নিয়েও মাঠে দাপট দেখাল স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

কচিকাঁচাদের আধিপত্য বিস্তারের সঙ্গে বুড়ো হাড়ের ভেলকি দেখালেন মদরিচ। তাতেই আসরের শেষ বত্রিশ পর্বে তরুণদের রিয়াল রীতিমতো গোল উৎসব করেছে। স্প্যানিশ ফুটবলের চতুর্থ স্তরের ক্লাব দেপোর্তিভা মিনেরাকে রীতিমতো খড়কুটোর মতো উড়িয়ে টুর্নামেন্টের শেষ ষোলতে পৌঁছেছে কোচ কার্লো আনচেলত্তির দল। মিনেরাকে ৫-০ গোলে ধসিয়ে দিয়ে জয়োৎসবে মেতেছে রিয়াল। মাদ্রিদ জায়ান্টের জার্সি গায়ে জোড়া গোল উপহার দিয়েছেন আরদা গুলের। তার ডাবল গোলের সঙ্গে স্কোরশিটে একটি করে গোল যোগ করেন ফেদেরিকো ভালভার্দে, এদুয়ার্দো কামাভিঙ্গা ও মদরিচ।

বৃহস্পতিবার রাতে সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপে খেলবে রিয়াল। কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে রাত ১টায় শেষ চারের ম্যাচে তাদের প্রতিপক্ষ মার্য়োকা। গুরুত্বপূর্ণ এ ম্যাচকে সামনে রেখে মিনেরার বিপক্ষে কিলিয়ান এমবাপে, ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহ্যামদের মতো দলের মূল ফুটবলারদের অনেককে বিশ্রামে রেখে একাদশ সাজিয়েছিলেন আনচেলত্তি। তার সেই পরিকল্পনাটা বেশ কাজেই দিয়েছে বলতে হয়।

সিনিয়রদের বেঞ্চে রেখে অনভিজ্ঞদের সুযোগ করে দিয়েছিলেন রিয়াল কোচ। তবে এমবাপে-ভিনি-বেলিংহ্যামদের অভাবটা বুঝতেই দেয়নি তার বি টিম। বিরতিতে যাওয়ার আগেই তিন গোল উপহার দিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেন রিয়ালের আনকোরা ফুটবলাররা। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষকে মোটেই পাত্তাই দেয়নি রিয়াল। স্তাদিও কার্তাগোনোভায় অনুষ্ঠিত লড়াইয়ে মিনেরাকে ৫-০ গোলে গুঁড়িয়ে দিয়ে উল্লাসে মাতে শিরোপা লড়াইয়ের অন্যতম ফেভারিট দলটি। তবে গোলের অনেক সুযোগ নষ্ট করেছে রিয়াল। নইলে জয়ের ব্যবধান আর বাড়িয়ে নিতে পারতো রিয়াল।

ম্যাচের পঞ্চম মিনিটে ব্রাহিম দিয়াসের ক্রস ডি-বক্সে মিনেরার এক ফুটবলার ঠিকঠাক ফ্লিক করতে পারেননি। এই সুযোগে বল দখলে নেন ভালভার্দে। খুব সহজেই মিনেরার জাল কাঁপিয়ে দেন তিনি। আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে রিয়াল গোল ব্যবধান ২-০ করে ফেলে ত্রয়োদশ মিনিটেই। কামাভিঙ্গার জোরাল শট রুখে দিয়েছিলেন মিনেরা গোলকিপার। তবে ফ্রান গার্সিয়ার আড়াআড়ি শট থেকে পুনরায় সুযোগ পেয়ে বলে মাথা ছুঁয়ে গোল এনে দেন ফরাসি এ মিডফিল্ডার।

লড়াইয়ের ২৮ মিনিটে স্কোর ৩-০ নিয়ে যান গিলের। ভালভার্দের পাস পেয়ে নিখুঁত শটে ঠিকানা খুঁজে নেন তুরস্কের এ তরুণ ফরোয়ার্ড। মিনেরার এক ফুটবলারের পায়ে আঘাত করে দিক পাল্টে বল আছড়ে পড়ে জালে। ৫৫ মিনিটে ফিনিশিংয়ের গোল ব্যবধান বাড়ান মদরিচ। ৬২ মিনিটে কোচ বদলি নামান এমবাপে, ভিনিকে। ৮৮ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন গিলের। গার্সির ক্রস থেকে পাওয়া আলতো টোকা দেন তুর্কি ফরোয়ার্ড। আর তাতে জয়ের উচ্ছ্বাসে মেতে মাঠ ছাড়ে রিয়াল।

ক্লাবের তরুণ ফুটবলারদের নিয়ে দল গড়ে দুর্দান্ত জয়ের দেখা পেয়েছে রিয়াল। জয় পেয়ে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি তৃপ্তির ঢেঁকুর তুলে বলেন, ‘আমরা ভালো একটা ম্যাচ খেলেছি। শুরু থেকেই নিবেদন দেখিয়ে খেলেছি। আমরা শুরুতেই লিড নিয়েছি এবং ম্যাচটা ভালোভাবে নিয়ন্ত্রণ করেছি। আমরা ম্যাচ নিয়ে তৃপ্ত। এখন পরের বিষয়গুলো নিয়ে ভাবা যাক।’

তারুণ্যের দাপটের ম্যাচে সিনিয়র মদরিচও দেখিয়ে দিয়েছেন, বয়স বাড়লেও এখনো শেষ হয়ে যাননি। দলকে দেওয়ার মতো তার মধ্যে বাকি রয়েছে এখনো অনেক কিছু। তাই তো ম্যাচ শেষে চির সবুজ তারুণ্যকেধারণ করা দলের তারকা এ শিষ্যের স্তুতি গাইলেন আনচেলত্তি, ‘মদরিচ ফুটবলের জন্য উপহার। যারা তার খেলা কাছ থেকে দেখে তাদের জন্য এটা আরও বড় কিছু। যেমন ভক্ত-সমর্থক, সতীর্থ ও কোচদের। আমার জন্য সে দারুণ উপহার। বিশেষ করে এই ধরনের ম্যাচের সে যেভাবে প্রস্তুতি নেয়, সেটা। সে এমনভাবে প্রস্তুতি নেয়, যেন এটা ফাইনাল। তরুণদের জন্য সে দারুণ এক দৃষ্টান্ত।’

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা