হোম > খেলা

লিড ধরে রেখেছেন বার্নস

ইউএস ওপেন গলফ

স্পোর্টস ডেস্ক

স্যাম বার্নস

দুর্দান্ত খেলে যাচ্ছেন স্যাম বার্নস। ছন্দটা ধরে রেখে ইউএস ওপেন গলফের শিরোপা জয়ের লড়াইয়ে এগিয়ে রয়েছেন তিনি। তৃতীয় রাউন্ড শেষে সব মিলিয়ে পারের চেয়ে ৪ শট কম খেলে লিডারবোর্ডে শীর্ষ স্থান অক্ষুণ্ণ রেখেছেন যুক্তরাষ্ট্রের এই গলফার। তৃতীয় দিনে ২৮ বছরের এ খেলোয়াড় পেয়েছেন তিনটি বার্ডি। তবে বোগি মেরেছেন দুটি। পেনসিলভানিয়ার ওকমন্ট কান্ট্রি ক্লাবে পারের চেয়ে এক শট কম খেলে (৬৯ শট) তৃতীয় রাউন্ড শেষ করেন বার্নস। বার্নসের স্কোর ছুঁয়ে ফেলেছিলেন জেজে স্পাউনও। কিন্তু দুর্ভাগ্য শেষ হোলে বোগি মেরে পিছিয়ে পড়েন স্পাউন। তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ৩ শট কম খেলে বার্নসের ঘাড়ে নিশ্বাস ফেলছেন এ মার্কিন গলফার। তিন রাউন্ড মিলিয়ে পারে চেয়ে ৩ শট কম খেলে স্পাউনের সঙ্গে রয়েছেন ২০১৩ মাস্টার্স চ্যাম্পিয়ন অ্যাডাম স্কট। তৃতীয় রাউন্ডে পারের চেয়ে তিন শট কম খেলেছেন অস্ট্রেলিয়ার এ গলফার।

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন

অভিষেকেই বিব্রতকর রেকর্ডের পাতায় রবিন