হোম > খেলা

পর্তুগালের প্রথম বিশ্বকাপ শিরোপা

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক

ফাইনালটা ছিল চমকের। পর্তুগালের মুখোমুখি অস্ট্রিয়া।তাতে ক্রিস্টিয়ানো রোনালদোর উত্তরসূরীদের কাছে হার মানলো অস্ট্রিয়া। অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপে অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতল পর্তুগাল।

কাতারের খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণ–প্রতিআক্রমণে জমে ওঠে খেলা। প্রথমার্ধে ১–০ গোলে এগিয়ে বিরতিতে যায় পর্তুগাল। দ্বিতীয়ার্ধেও অস্ট্রিয়া সমতায় ফিরতে পারেনি। তাতেই প্রথমবারের মতো শিরোপা উঁচিয়ে ধরে পর্তুগিজরা।

পর্তুগালের শিরোপা জয়ী গোলটি আসে ৩২তম মিনিটে। আনিসিও কাব্রালের গোলে অবদাম কুনহার। ডানদিক দিয়ে এসে তিনি শট না নিয়ে নিখুঁত পাস বাড়ান কাব্রালকে। বাঁ-পায়ের নরম টোকে গোল করে দলকে এগিয়ে নেন তরুণ ফরোয়ার্ড। এরপর বাকি সময়ে উত্তেজনা ছড়ালেও গোলের দেখা পায়নি কোনো দল।

ছোট পর্দায় ফুটবল-ক্রিকেটের যত খেলা

চূড়ান্ত হলো বিশ্বকাপের ৪৮ দল

হোবার্টের মৌসুমসেরা রিশাদ

এগিয়ে থেকেও ম্যাচ হারল বাংলাদেশ

স্পেনকে রুখে দিল মিশর, ইংল্যান্ডকে হারিয়ে চমক জাপানের

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

বেইজিং স্পোর্টস বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিকেএসপির সমঝোতা, ক্রীড়ায় নতুন দিগন্তের আশা

লিগ বন্ধ নিয়ে ক্ষোভ ঝাড়লেন ইমরুল কায়েস

সিলেট জেলা স্টেডিয়াম জরাজীর্ণ, ক্রীড়াপ্রতিমন্ত্রীর ক্ষোভ

৪০ বছর পর বিশ্বকাপের মঞ্চে ইরাক