হোম > খেলা

ঘুরে দাঁড়িয়ে বার্সেলোনার দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক

প্রথমেই জোয়ান গার্সিয়ার ভুলে পিছিয়ে পড়া, এরপর ফিনিশিংয়েও হতাশার ছাপ। তবে লা শেষমেশ জয় হলো বার্সেলোনারই। দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে লা লিগার ম্যাচটিতে রিয়াল ওবিয়েদোকে ৩-১ গোলে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের দল।

আলবের্তো রেইনার দর্শনীয় গোলে পিছিয়ে পড়ার পর, দ্বিতীয়ার্ধের শুরুতে বার্সেলোনাকে সমতায় ফেরান এরিক গার্সিয়া। বদলি নেমে রবার্ট লেভানডোভস্কি দলকে এগিয়ে নেওয়ার পর শেষ দিকে জালের দেখা পান রোনাল্ড আরাউহো।

ম্যাচের তৃতীয় মিনিটে দানি ওলমোর শট ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়। দশম মিনিটে রাফিনিয়ার পাসে মার্কাস রাশফোর্ডের ভলি দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন ওবিয়েদো গোলরক্ষক। এরপর ২২তম মিনিটে আবারও দলকে রক্ষা করেন তিনি। ৩২তম মিনিটে রাফিনহার নিচু শট পোস্টে লাগে।

বার্সেলোনা পিছিয়ে পড়ে ৩৩তম মিনিটে। বক্সের অনেকটা বাইরে এসে ক্লিয়ারের চেষ্টায় বল নিয়ন্ত্রণে নিয়ে এক সতীর্থকে পাস দিতে গিয়ে প্রতিপক্ষের পায়ে তুলে দেন গার্সিয়া। প্রায় ৪০ গজ দূর থেকে উঁচু শটে বল জালে পাঠান স্প্যানিশ মিডফিল্ডার রেইনা।

বাকি সময়টা বার্সেলোনার। ৫৬তম মিনিটে আরাউহোর পাসে ডিফেন্ডারের বাধায় ঠিকমতো শট নিতে পারেননি ফেররান তোরেস। গড়িয়ে যাওয়া বল দূরের পোস্টে পা ছুঁয়ে জালে পাঠান ডিফেন্ডার এরিক গার্সিয়া।

৭০তম মিনিটে ডান দিক থেকে ফ্রেংকি ডি ইয়ংয়ের ক্রসে কাছের পোস্টে চমৎকার হেডে দলকে এগিয়ে নেন লেভানডোভস্কি। এরপর নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে জয় নিশ্চিত করে ফেলেন আরাউহো। রাশফোর্ডের কর্নারে হেডে গোলটি করেন উরুগুয়ের এই ডিফেন্ডার।

৬ রাউন্ড শেষে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা। শীর্ষে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ১৮।

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের