হোম > খেলা

বাংলাদেশ দলের কড়া সমালোচনায় রমিজ

স্পোর্টস ডেস্ক

টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। এই পরিসংখ্যানই বলে দেয় কেমন সময় পার করছে ফিল সিমন্সের শিষ্যরা। এমতাবস্থায় বাংলাদেশের ক্রিকেটারদের তুমুল সমালোচনা করেছেন রমিজ রাজা। পাকিস্তানের জনপ্রিয় ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটার মতে, ভুল করা এখন বাংলাদেশের রুটিন হয়ে গেছে।

সবশেষ পাকিস্তানের কাছে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে ম্যান ইন গ্রিনদের হাতে ট্রফি তুলে দিয়েছে সফরকারী দল। শেষ ম্যাচ হারলে হোয়াইটওয়াশের লজ্জা পাবে লিটন দাস অ্যান্ড কোং। এর আগে সংযুক্ত আরব আমিরাতের কাছে ২-১ ব্যবধানে এই সংস্করণের সিরিজ হেরেছে বাংলাদেশ।

নিজের ইউটিউব চ্যানেলে রমিজ বলেন, ‘বাংলাদেশ দলের অবস্থাটাই এমন। প্রথম ম্যাচে যে ভুল করে দ্বিতীয় ম্যাচে তার থেকেও বেশি করে। তার পরের ম্যাচেও নতুন নতুন ভুল করে। ভুল করা তাদের জন্য এখন রুটিন হয়ে গেছে।’

পাকিস্তানের সাবেক অধিনায়ক আরও বলেন, ‘ভুলের এমন ধারাবাহিকতা বজায় থাকলে নেতিবাচক মানসিকতা তৈরি হয়। ক্রিকেটারদের মাঝে শুরু থেকেই একটা ধারণা তৈরি হয় যে জেতা যাবে না। কোনো দলে এই ধারণা ঢুকে গেলে সেখান থেকে ফিরে আসা খুব কঠিন হয়ে পড়ে।’

শ্রাবণের এক থ্রো, ডুলির সাত ভুলে স্বপ্নভঙ্গ!

১০ জনের ইংল্যান্ডের কাছে হেরে থামল স্পেনের জয়যাত্রা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ