হোম > খেলা

বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে আকবর

স্পোর্টস রিপোর্টার

ইমার্জিং এশিয়া কাপের নাম বদল করে ‘এশিয়া কাপ রাইজিং স্টার্স টি-টোয়েন্টি’ নাম রেখেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এ টুর্নামেন্টে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীর নেতৃত্বে অংশ নেবে বাংলাদেশ ‘এ’ দল। এই দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন বর্তমান যুব দলে খেলা জাওয়াদ আবরার ও লেগ স্পিনার স্বাধীন ইসলাম। আজ এক বিজ্ঞপ্তি দিয়ে দল ঘোষণা করে বিসিবি।

কাতারের রাজধানী দোহায় আগামী ১৪ থেকে ২৩ নভেম্বর এশিয়া কাপ রাইজিং স্টার্স টি-টোয়েন্টি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এ টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ‘এ’, আফগানিস্তান ‘এ’ ও হংকং চায়না।

বাংলাদেশ স্কোয়াড: আকবর আলী (অধিনায়ক), জিসান আলম, হাবিবুর রহমান সোহান, জাওয়াদ আবরার, আরিফুল ইসলাম, ইয়াসির আলী রাব্বি, মাহিদুল ইসলাম অঙ্কন, রাকিবুল হাসান, মেহেরব হোসেন, আবু হায়দার রনি, তোফায়েল আহমেদ, স্বাধীন ইসলাম, রিপন মণ্ডল, আব্দুল গাফফার সাকলাইন, মৃত্যুঞ্জয় চৌধুরী।

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি

ক্ষুদ্ধ দর্শক, গ্যালারিতে আাগুন

মুজারাবানির তোপে চাপে আফগানিস্তান

বাংলাদেশের বিদায়

গোল মিসের প্রথমার্ধে জমাট লড়াই

জোড়া গোলে ইতিহাসের পাতায় সালাহ