হোম > খেলা

সাকিবকে পেয়ে রোমাঞ্চিত আটলান্টা

স্পোর্টস ডেস্ক

সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে যুক্তরাষ্ট্রের মাইনর ক্রিকেট লিগের দল আটলান্টা ফায়ার। বাংলাদেশের সাবেক অধিনায়ককে পেয়ে রোমাঞ্চিত ফ্রাঞ্চাইজিটি।

মাইনর ক্রিকেট লিগের প্লেয়ার্স ড্রাফট আগেই অনুষ্ঠিত হয়েছে। তাই ওয়াইল্ড কার্ড ক্রিকেটার হিসেবে সাকিবকে নিজেদের করে নিয়েছে আটলান্টা।

উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় আটলান্টা লিখেছে, ‘আমরা অত্যন্ত রোমাঞ্চের সঙ্গে ঘোষণা করছি যে, বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ২০২৫ মাইনর লিগে আটলান্টা ফায়ারের হয়ে খেলবেন। তাকে ওয়াইল্ড কার্ড হিসেবে নেওয়া হয়েছে। সাকিব ব্যাট-বল দুই বিভাগেই খেলার পরিস্থিতি বদলে দিতে পারেন। তার উপস্থিতি ফায়ারের লাইনআপকে আরো শক্তিশালী করবে। আটলান্টায় সাকিবের জাদু দেখার জন্য প্রস্তুত হোন।’

লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন সাকিব। তাই বলে ক্রিকেটের বাইরে নেই তিনি। বিশ্বের বিভিন্ন দেশে ফ্রাঞ্চাইজি লিগ খেলে বেড়াচ্ছেন। বর্তমানে ক্যারিবিয়ান সুপার লিগে (সিপিএল) ব্যস্ত সময় কাটছে সাকিবের।

ট্রফি তুলে দিতে পারেন ডোনাল্ড ট্রাম্প

প্রথমবার মুখোমুখি পর্তুগাল ও কঙ্গো

মেসিদের সামনে ‘মরুর শিয়াল’

২৪ বছর পর মুখোমুখি ফ্রান্স-সেনেগাল

২৮ বছর পর বিশ্বকাপে অস্ট্রিয়া, ইতিহাস গড়ার স্বপ্নে জর্ডান

নবাগত উজবেকিস্তানের সামনে কলম্বিয়া পরীক্ষা

সৌদির পতাকায় কালেমা, প্রোটোকল ভেঙে সম্মান দেখালো ফিফা

বই কিনলেই গোল, বিশ্বকাপে নতুন উন্মাদনা

বিশ্বকাপে প্রথম ৩০ মিনিট ‘অদৃশ্য’ ওয়ারজাবাল

বদলি ফুটবলার হিসেবে সভানবার্গের দ্রুততম গোলের রেকর্ড