হোম > খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ার জেসি

দেশ ছাড়ার আগে দোয়া চাইলেন

স্পোর্টস রিপোর্টার

আগামী ১৮ জুন মালয়েশিয়ার মাটিতে বসবে অনূর্ধ্ব ১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আসন্ন বিশ্বকাপে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করবেন সাথিরা জাকির জেসি। এজন্য আজ দেশ ছেড়েছেন বাংলাদেশ নারী দলের সাবেক এই ক্রিকেটার। তার আগে সবার দোয়া চেয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে জেসি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ ২০২৫ নারী অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মালয়েশিয়ায় যাচ্ছি। আমার স্বপ্ন সত্যি হয়েছে। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য বিসিবি এবং আম্পায়ার বিভাগকে ধন্যবাদ ‘

জেসি আরও বলেন, ‘আইসিসি ডেভেলপমেন্ট প্যানেল থেকে আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেলে উন্নীত হওয়ার পর এটাই আমার প্রথম এবং সবচেয়ে বড় ইভেন্ট। এই মেগা ইভেন্টে আমার জন্য বড় চ্যালেঞ্জ। সমর্থন এবং ভালবাসার জন্য আমি আমার পরিবারের সদস্য এবং বন্ধুদের ধন্যবাদ জানাতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন।’

আসন্ন অনূর্ধ্ব ১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশসহ মোট ১৬টি দল। মালয়েশিয়ার বায়োমাস ক্রিকেট ওভালে টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনাল দিয়ে ২ ফেব্রুয়ারি টুর্নামেন্টের পর্দা নামবে।

আকাশী উৎসব থেকে অশ্রুভেজা বিদায় গার্দিওলার

মিলান-জুভেন্টাসকে কাঁদিয়ে ইতিহাস গড়ল কোমো

পিছিয়ে পড়েও দ্বিতীয় রাউন্ডে জোকোভিচ

স্পেনের বিশ্বকাপ দল ঘোষণা, নেই রিয়ালের কোনো ফুটবলার

ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হচ্ছেন নান্নু-মঈন

অ্যানফিল্ডে অশ্রুসিক্ত সালাহ, বিদায়ের রাতে আবেগে ভাসলেন মিশরীয় রাজপুত্র

সান মারিনো ম্যাচের জন্য বাংলাদেশের ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা

এবার শিরোপা ধরে রাখতে পারবে কি মেসির আর্জেন্টিনা

১০ গোলের থ্রিলারে জিতেও মেসির চোটে উধাও মিয়ামির হাসি