হোম > খেলা

বিপিএলের মাঝপথে দল পেলেন মোসাদ্দেক

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১তম আসরের প্লেয়ার্স ড্রাফট থেকে দল পাননি মোসাদ্দেক হোসেন সৈকত। অবশেষে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টটির মাঝপথে খুশির খবর পেলেন। তাকে দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস।

আসিফ হাসান ইনজুরিতে পড়ায় মোসাদ্দেককে দলে নিয়েছে শাকিব খানের মালিকানাধীন ঢাকা। নিজেদের ভেরিফাইড ফেসবুক পেইজে রাজধানী পাড়ার দলটি বিষয়টি নিশ্চিত করেছেন। ফেসবুকে এই অলরাউন্ডারের একটি ছবি পোস্ট করেছে ঢাকা। ক্যাপশনে লিখেছে, ‘বাংলাদেশ দলের ব্যাটিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত এখন ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড়। আমাদের ঢেরায় তোমাকে স্বাগতম মোসাদ্দেক।’

এবারের বিপিএলে এখন পর্যন্ত ৩ ম্যাচে মাঠে নেমেছে ঢাকা। এর একটিতেও জয়ের দেখা পায়নি থিসারা পেরেরা অ্যান্ড কোং। এমতাবস্থায় খুব স্বাভাবিকভাবেই বেশ চাপে আছে তারা। সেরা চারে যেতে হলে তাই গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে ভালো কিছু করে দেখাতে হবে ঢাকাকে। সে চ্যালেঞ্জিং যাত্রায় দলটির অংশ হলেন মোসাদ্দেক।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা