হোম > খেলা

ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ঢাকার

প্রথম ম্যাচেই হার

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরুটা ভালো হয়নি ঢাকা ক্যাপিটালসের। নিজেদের প্রথম ম্যাচে গতকাল রংপুর রাইডার্সের কাছে ৪০ রানে হেরেছে রাজধানী পাড়ার ফ্রাঞ্চাইজিটি। হারলেও নিজেদের ওপর আত্মবিশ্বাস হারাচ্ছেন না দলটির অলরাউন্ডার আলাউদ্দিন বাবু। ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৯১ রান জড়ো করে রংপুর। লক্ষ্য তাড়ায় ১৫১ রানে অলআউট হয় ঢাকা। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ বাবুর মতে, নিয়মিত বিরতিতে উইকেট হারানোর কারণেই হারতে হয়েছে তাদের।

সংবাদ সম্মেলনে বাবু বলেন, ‘আমাদের যে বিদেশি ক্রিকেটাররা খেলে ওরাও কিন্তু দারুণ পারফর্মার। বিপিএলে প্রথম ম্যাচ দেখে হয়তো ক্লিক করতে পারিনি। এটা আসলে প্রথম ম্যাচের পরই বিচার করা যাবে না। আমাদের হাতে আরও ১১টা ম্যাচ আছে। আমরা আশাবাদী যে ঘুরে দাঁড়াতে পারব।’

নিজেদের হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বাবু বলেন, উইকেট খুবই ভালো ছিল। প্রথম ম্যাচেও কিন্তু বড় রান অতিক্রম করে ম্যাচ জিততে দেখেছি আমরা। তানজিদ তামিম ফিরে যাওয়ার পর নিয়মিতই আমাদের উইকেট পড়েছে। আমরা মূলত ওই জায়গাটাতেই পিছিয়ে গেছি।’

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা