হোম > খেলা

উসমানের সেঞ্চুরির ম্যাচে চিটাগংয়ের জয়

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল চিটাগং কিংস। আজ দিনের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীকে ১০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে মোহাম্মদ মিঠুন অ্যান্ড কোং।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২১৯ রান জড়ো করে চিটাগং। জবাবে ১৭.১ ওভারে ১১৪ রানে গুটিয়ে যায় রাজশাহী। তাদের হয়ে মোহাম্মদ হারিস ছাড়া আর কোনো ব্যাটার লড়াই করতে পারেননি। ১৫ বলে ৩২ রান করেন এই পাকিস্তানি ওপেনার।

১২ বলে দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করেন আকবর আলি। এছাড়া ১৬ রান আসে ইয়াসির আলির ব্যাট থেকে। চিটাগংয়ের হয়ে আলিস ইসলাম ও আরাফাত সানি ৩টি করে উইকেট নেন।

এর আগে ১৩ চার ও ৬ ছয়ের সাহায্যে চিটাগংয়ের হয়ে ৬২ বলে ১২৩ রানের ইনিংস খেলেন উসমান। ২৫ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেন গ্রাহাম ক্লার্ক। ২৮ রান আসে অধিনায়ক মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে। ১৫ বল খেলেন তিনি। রাজশাহীর হয়ে ২২ রানের বিনিময়ে ২ উইকেট নেন তাসকিন আহমেদ।

২ ম্যাচে সমান পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে আছে চিটাগং। ৫ নম্বরে আছে রাজশাহী। ৩ ম্যাচ খেলা দলটির সংগ্রহ ২ পয়েন্ট।

সংক্ষিপ্ত স্কোর:

চিটাগং কিংস: ২১৯/৫ (২০ ওভার)

উসমান খান ১২৩, গ্রাহাম ক্লার্ক ৪০

রাজশাহী ১১৪/১০ (১৭.১ ওভার)

হারিস ৩২, আকবর আলি ১৮

ফল: চিটাগং ১০৫ রানে জয়ী।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা