হোম > খেলা

পিএসএলে ফের রিশাদের স্পিন জাদু

স্পোর্টস ডেস্ক

সতীর্থদের সঙ্গে রিশাদ

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজের অভিষেক ম্যাচে দুর্দান্ত বোলিং করেন রিশাদ হোসেন। লাহোর কালান্দার্সের হয়ে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৩১ রানে তুলে নেন ৩ উইকেট। দ্বিতীয় ম্যাচেও স্পিন জাদু দেখালেন এই বাংলাদেশি তরুণ ক্রিকেটার।

পিএসএলে মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে করাচি কিংসকে ৬৫ রানে হারিয়েছে লাহোর৷ ফ্রাঞ্চাইজিটির এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রিশাদ৷ করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে আগে ব্যাট করে ২০১ রান জড়ো করে লাহোর। জবাবে রিশাদ ও শাহিন শাহ আফ্রিদির বোলিং তোপে পড়ে ১৩৬ রানে অলআউট হয় স্বাগতিক দল।

করাচিকে গুটিয়ে দিতে বল হাতে সমান তিনটি করে উইকেট নেন রিশাদ ও আফ্রিদি। পাকিস্তানি তারকা পেসারের চেয়ে বল হাতে একটু বেশিই হিসেবি ছিলেন রিশাদ। ৪ ওভার হাত ঘুরিয়ে ২৬ রান খরচ করেন এই লেগস্পিনার। অন্যদিকে আফ্রিদি দেন ৩৪ রান। দুই ম্যাচ শেষে রিশাদের নামের পাশে শোভা পাচ্ছে ৬ উইকেট। পিএসলের এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী বোলার তিনি।

ফিফার সিদ্ধান্তে অসন্তুষ্ট ফিলিস্তিন, ক্রীড়া আদালতে আপিল

সমতায় শেষ অ্যাটলেটিকো-আর্সেনাল লড়াই, দ্বিতীয় লেগে ফয়সালার অপেক্ষা

ক্রিকেট-ফুটবলের যত খেলা আজ টিভিতে দেখা যাবে

ছয় বলে ছয় উইকেট শিকার মাইলস ডেভিসের

বিশ্বকাপে না যাওয়া ছিল ‘বড় ভুল’, বললেন সাকিব

এসএলসিতে সবার পদত্যাগ

বিশ্বকাপে হলুদ কার্ড নিয়মে বড় পরিবর্তন আনল ফিফা

ফাইনাল না জিতেও নারী হকি দলের ইতিহাস

এনরিকের ক্যারিয়ারসেরা ম্যাচ, কোম্পানি-কেইন আশা হারাচ্ছেন না

বিশ্বকাপের প্রস্তুতি সভায় যোগ দেয়নি ইরান