হোম > খেলা

টি-টোয়েন্টিতে ঝড় তুলে ওয়ানডে দলে ওয়েন

স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে ঝড় তোলেন মিচেল ওয়েন। তাই ওয়ানডেতে তার ওপর ভরসা রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নির্বাচকরা। এই তরুণ প্রতিভাবান ক্রিকেটারকে রেখেই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে অজিরা। সেই সঙ্গে টি-টোয়েন্টিতেও জায়গা ধরে রেখেছেন ওয়েন।

বিগ ব্যাশ ও মেজর লিগ ক্রিকেটে (এমএলএস) দারুণ ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে ডাক পান ওয়েন। ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান বেশ ভালোভাবেই দিয়েছেন ২৩ বছর বয়সী ক্রিকেটার। ৫ টি-টোয়েন্টির ৪ ইনিংস ব্যাটিংয়ে নেমে করেছেন ১২৫ রান। স্ট্রাইকরেট ১৯২.৩০। ছক্কা মেরেছেন ১২টি।

অভিষেক ম্যাচেই খেলেন ২৭ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস। এছাড়া বল হাতে নেন এক উইকেট। জেতেন ম্যাচসেরার পুরস্কার। সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ১৭ বলে ৩৭ রান করেন ওয়েন। মারকুটে ব্যাটিংয়ের পাশাপাশি মিডিয়াম পেস বোলিংয়েও বেশ কার্যকরী তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি করে ও ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। কুড়ি ওভারের ম্যাচগুলো হবে ১০, ১২ ও ১৬ আগস্ট। এরপর ১৯, ২২ ও ২৪ আগস্ট একদিনের সিরিজের ম্যাচগুলোতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।

অস্ট্রেলিয়ার ওয়ানডে দল: মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, বেন দারসুইস, ক্যামেরুন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশান, ল্যান্স মরিস, মিচেল ওয়েন, ম্যাথু শর্ট, অ্যাডাম জাম্পা।

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল: মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, টিম ডেভিড, বেন দারসুইস, নাথান এলিস, ক্যামেরুন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাট কুনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল ওয়েন, ম্যাথু শর্ট, অ্যাডাম জাম্পা।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা