সেই চিরচেনা দ্বন্দ্ব, চিরচেনা হ্যান্ডশেক বিতর্ক ফিরে এলো সুপার ফোরের মঞ্চেও। আজও হাত মেলাননি ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ও পাকিস্তানের সালমান আলী আগা। টসের সময় ভারত অধিনায়ক সূর্যকুমার ফিল্ডিংয়ের সিদ্ধান্তের কথা জানিয়েই সালমানের পাশ থেকে সরে গেছেন।
দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের এই মহারণে টসে জিতেছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ভারতীয় অধিনায়ক।
আজ ভারতের একাদশে ফিরেছেন জসপ্রিত বুমরাহ ও বরুণ চক্রবর্তী। তাদের জায়গা দিতে সরে যেতে হয়েছে দুই পেসার আর্শদীপ সিং ও হার্ষিত রানাকে।
পাকিস্তানও নেমেছে দুই পরিবর্তন নিয়ে। সংযুক্ত আমিরাতের বিপক্ষে খেলা সর্বশেষ ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন হাসান নেওয়াজ ও খুশদিল শাহ। তাদের জায়গায় খেলছেন দুই পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ ও হুসেইন তালাত।
ভারতের একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব।
পাকিস্তানের একাদশ: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান, আগা সালমান (অধিনায়ক), মোহাম্মদ হারিস (উইকেটকিপার), হুসেইন তালাত, মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।