হোম > খেলা

ব্যর্থতার বৃত্তে সাকিব

স্পোর্টস ডেস্ক

লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে থাকা সাকিব আল হাসানের সময় পার হচ্ছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে। তারই ধারাবাহিকতায় বর্তমানে ক্যারিবিয়ান সুপার লিগ (সিপিএল) খেলছেন তারকা অলরাউন্ডার।

অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ম্যাচ দিয়ে ৩ বছর পর সিপিএলে প্রত্যাবর্তন হয় সাকিবের। সে ম্যাচে ব্যাটে-বলে হতাশ করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। হেরে যায় তার দল অ্যান্টিগাও।

দ্বিতীয় ম্যাচে এসে বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে ৬ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে অ্যান্টিগা। দল জিতলেও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি সাকিব। আরো একবার ব্যাটে-বলে হতাশ করেছেন তিনি।

স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৫১ রানের সংগ্রহ পায় বার্বাডোজ। সফরকারীদের বিপক্ষে এক ওভার বল করে ১৪ রান দেন সাকিব। কোনো উইকেট নিতে পারেননি এক সময়কার বাংলাদেশ দলের এই নিয়মিত মুখ।

জবাবে কারিমা গোরের ফিফটিতে ২ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় অ্যান্টিগা। চারে ব্যাটিংয়ে নেমে ১৩ বলে সমান রান করেন সাকিব। মুজিব উর রহমানের বলে রোভম্যান পাওয়েলের হাতে ধরা পড়ার আগে একটি বাউন্ডারি মারেন।

৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেন কারিমা। ৫৩ বলে ৩ চারের পাশাপাশি দুটি ছয় মারেন এই টপঅর্ডার ব্যাটার। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন জুয়েল অ্যান্ড্রু।

ট্রফি তুলে দিতে পারেন ডোনাল্ড ট্রাম্প

প্রথমবার মুখোমুখি পর্তুগাল ও কঙ্গো

মেসিদের সামনে ‘মরুর শিয়াল’

২৪ বছর পর মুখোমুখি ফ্রান্স-সেনেগাল

২৮ বছর পর বিশ্বকাপে অস্ট্রিয়া, ইতিহাস গড়ার স্বপ্নে জর্ডান

নবাগত উজবেকিস্তানের সামনে কলম্বিয়া পরীক্ষা

সৌদির পতাকায় কালেমা, প্রোটোকল ভেঙে সম্মান দেখালো ফিফা

বই কিনলেই গোল, বিশ্বকাপে নতুন উন্মাদনা

বিশ্বকাপে প্রথম ৩০ মিনিট ‘অদৃশ্য’ ওয়ারজাবাল

বদলি ফুটবলার হিসেবে সভানবার্গের দ্রুততম গোলের রেকর্ড