হোম > খেলা

আগের থেকে ভালো আছেন তামিম

স্পোর্টস রিপোর্টার

তামিম ইকবাল। ফাইল ছবি

হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হওয়া তামিম ইকবালের সবশেষ অবস্থা জানা গেছে কিছুক্ষণ আগে। আগের থেকে অনেকটা সুস্থ আছেন তিনি। আপাতত তাকে সিসিইউ থেকে বের করে কেবিনে রাখা হয়েছে। অল্প সময়ের মধ্যেই ফের তাকে সিসিইউতে নেওয়া হবে। এমনটাই জানা গেছে। আপাতত শঙ্কামুক্ত অবস্থায় আছেন তিনি।

কেপিজে স্পেশাইলাজড হাসপাতালে ডা. মনিরুজ্জামান মারুফের অধীনে আছেন তামিম ইকবাল। তিনি জানান, ৪৮-৭২ ঘণ্টার মধ্যে তাকে স্থানান্তরিত না করার পরামর্শ দেওয়া হয়েছে। সিসিইউতে ভর্তি থাকা তামিম ইকবাল হাটার চেষ্টা করছেন। স্বাভাবিক জীবনে ফিরতে তামিমকে আরও তিন মাস অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন ডাক্তার।

আজ সন্ধ্যার দিকে তামিমের বেশ কয়েকটি শারীরিক পরীক্ষা করা হবে। এরপরেই সিদ্ধান্ত নেওয়া হবে তাকে স্থানান্তরিত করা হবে কি না। তার পরিবার থেকে জানানো হয়েছে— চিকিৎসক অনুমতি দিলে ঢাকায় এভার কেয়ার হাসপাতালে তামিমকে নেওয়া হবে। সেখানে তার হার্টের আরও কিছু পরীক্ষা করা হবে।

পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

রিয়াল-সিটির মহারণ রাতে

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় অনিশ্চিত ফিনালিসিমা, কাতার থেকে সরে যেতে পারে ম্যাচ

তরুণদের জন্য নতুন সুযোগ দেখছেন শাহিন শাহ

স্লটের শততম ম্যাচে হারের তিক্ত স্বাদ পেল লিভারপুল

শেষ মুহূর্তের গোলে বার্সাকে বাঁচালেন ইয়ামাল

লক্ষ্যটা এক ঢিলে দুই পাখি শিকার!

পাকিস্তান সিরিজ শেষে হবে মিরাজের অধিনায়কত্বের সিদ্ধান্ত!

অভিজ্ঞ বাংলাদেশ বনাম নতুন পাকিস্তান

১১ গোল হজমের টুর্নামেন্টে কী পেল বাংলাদেশ